পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কাতারের আমির মাননীয় শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন।
প্রধানমন্ত্রী কাতারের ‘ফাদার আমির’ মাননীয় শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।
আধুনিক কাতারের প্রধান রূপকার হিসেবে ‘ফাদার আমির’-এর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি, তিনি ভারত ও কাতারের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথাও স্মরণ করেন।
কাতারের আমির ফোন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই নেতা ‘ফাদার আমির’-এর রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারত-কাতার কৌশলগত অংশীদারিত্ব ও দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে তাঁদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।
SC/MP/AS
Spoke with H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar and conveyed heartfelt condolences on the passing of H.H. the Father Amir, Sheikh Hamad bin Khalifa Al Thani. Recalled his deep affection for India, his warmth towards the Indian community in Qatar and his…
— Narendra Modi (@narendramodi) July 16, 2026