পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১৯ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী মঙ্গল পান্ডে-র জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, তাঁর সাহসী জীবন আজও প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে এবং তাঁর বীরত্বগাথা দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
শ্রী মোদী ‘এক্স’-এ পোস্ট করেছেন;
মহান বিপ্লবী মঙ্গল পান্ডের জন্মবার্ষিকীতে আমরা তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি তাঁর মাতৃভূমির মর্যাদা ও সম্মান রক্ষার জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন। তাঁর বীরত্বপূর্ণ জীবন আজও প্রত্যেক ভারতবাসীকে গর্বে পূর্ণ করে। দেশপ্রেমে অনুপ্রাণিত তাঁর বীরত্বের কাহিনী প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।
SC/SB/AS
महान क्रांतिकारी मंगल पांडे जी को उनकी जयंती पर शत-शत नमन। मातृभूमि के स्वाभिमान और सम्मान की रक्षा के लिए उन्होंने अपना सर्वस्व न्योछावर कर दिया। उनका साहसिक जीवन आज भी हर भारतीय को गर्व से भर देता है। राष्ट्रभक्ति से ओतप्रोत उनकी शौर्यगाथा देश की हर पीढ़ी को प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) July 19, 2026