পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ২০২৬ সালের বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অর্জিত এক ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেছেন। স্বর্ণপদক জয় এবং বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ী প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হওয়ার জন্য তিনি অনাহত সিং-এর প্রতি গর্ব প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই সাফল্য তরুণদের মধ্যে স্কোয়াশ খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“২০২৬ সালের বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে এক ঐতিহাসিক সাফল্য।
স্বর্ণপদক জয় এবং বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ী প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হওয়ার জন্য অনাহত সিং-এর জন্য আমি গর্বিত। এই সাফল্য তরুণদের মধ্যে স্কোয়াশ খেলাকে আরও জনপ্রিয় করে তুলবে।
@Anahat_Singh13″
SC/SB/AS
A historic feat at the 2026 World Junior Squash Championship.
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
Proud of Anahat Singh for winning the Gold Medal and becoming the first Indian squash player ever to win the World Junior Championship title. This accomplishment will further popularise squash among the youth.… pic.twitter.com/NtvHnrKNDQ