Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শহীদ উধম সিং –এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি,৩১ জুলাই, ২০২৬

মহান বিপ্লবী শহীদ উধম সিং –এর বলিদান দিবসে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
এক্স মাধ্যমে এক সংস্কৃত সুভাষতম সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন :
“মহান বিপ্লবী শহীদ উধম সিং-এর বলিদান দিবসে আন্তরিক শ্রদ্ধা জানাই। সাহস ও বীরত্বপূর্ণ তাঁর জীবনগাথা দেশের সকল প্রজন্মকে মাতৃভূমির সম্মান রক্ষায় প্রেরণা জোগাবে।
न जातु शौर्यं पुरुषस्य भानुरस्तं गतो भवति कदापि शश्वत्।
यथा पुनस्तपति दिवाकरोऽयं तथा पुनर्विक्रमते स वीरः॥”

এই সুভাষিতমে বলা হয়েছে, বীরত্বের সূর্য চিরদিনের জন্য অস্তমিত হয় না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তার আলো যেমন পুরনায় বর্ণোজ্বলভাবে শোভা পায়, ঠিক তেমনই একজন সাহসী মানুষ বীরত্বের সঙ্গে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হন। 

 

https://x.com/narendramodi/status/2083009757510824193?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083009757510824193%7Ctwgr%5E2af7437eec290dc9732915bb50cb34322bf9e4c1%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2292162reg%3D3lang%3D1 

SC/AB/SG