পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬০ কেজি বক্সিং ইভেন্টে স্বর্ণপদক জয় করায় প্রিয়া ঘাঙ্গাসকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই জয় প্রিয়া ঘাঙ্গাসের অসাধারণ দক্ষতা ও মানসিক শক্তিরই প্রতিফলন।
শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-এ এক বার্তায় শ্রী মোদী বলেন;
“মহিলাদের ৬০ কেজি বক্সিং ইভেন্টে প্রিয়া ঘাঙ্গাস এক গৌরবময় স্বর্ণপদক জয় করেছেন! এটি তাঁর অসাধারণ দক্ষতা ও মানসিক শক্তির প্রতিফলন। তাঁকে অভিনন্দন। তাঁর আগামী দিনের প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা রইল।
#CWG2026”
SC/SB/AS
Priya Ghangas brings home a glorious Gold in the Women’s 60 kg Boxing event! It reflects her remarkable skill and mental strength. Congratulations to her. My best wishes for her upcoming endeavours. #CWG2026
— Narendra Modi (@narendramodi) August 1, 2026