পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এর পুরুষদের শট পুট এফ৫৭ ইভেন্টে রৌপ্য পদক জয় করায় শুভম জুয়ালকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শুভম জুয়ালের শক্তিশালী কৌশল এবং খেলার প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেছেন।
শ্রী মোদী আশা প্রকাশ করেন যে, এই সাফল্য তাঁকে ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে এবং তিনি তাঁর আগামী দিনের প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“কমনওয়েলথ গেমসে পুরুষদের শট পুট এফ৫৭ ইভেন্টে রৌপ্য পদক জয় করায় শুভম জুয়ালের জন্য অত্যন্ত গর্ববোধ করছি। তাঁর শক্তিশালী কৌশল এবং খেলার প্রতি নিষ্ঠা প্রশংসনীয়। এই সাফল্য যেন তাঁকে আগামী দিনে আরও বড় অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়।
#CWG2026”
SC/SB/AS
Immensely proud of Shubham Juyal for bringing home a Silver Medal in the Men’s Shot Put F57 event at the Commonwealth Games. His powerful technique and commitment to the sport are admirable. May this feat propel him towards even greater accomplishments in his subsequent…
— Narendra Modi (@narendramodi) August 1, 2026