পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৭ অগাস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় তাঁত দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতের সমৃদ্ধ ও প্রাণবন্ত হস্তচালিত তাঁতের ঐতিহ্য উদযাপন করেছেন। দেশের তাঁতি ও কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা এবং নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা তাঁদের কারুশিল্পের মাধ্যমে ভারতের কালজয়ী ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করেছেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
আজ জাতীয় তাঁত দিবসে আমরা ভারতের সমৃদ্ধ ও প্রাণবন্ত হস্তচালিত তাঁতের ঐতিহ্য উদযাপন করছি। আমাদের তাঁতি ও কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা ও নিষ্ঠাকে কুর্নিশ জানাই। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করেছেন।
গ্রামীণ ক্ষমতায়ন, নারী-নেতৃত্বাধীন উন্নয়ন এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হস্তচালিত তাঁত ক্ষেত্রকে সহায়তা করে যাবে আমাদের সরকার।
#NationalHandloomDay ব্যবহার করে আপনার পছন্দের হস্তচালিত তাঁত পণ্য এবং জিআরডব্লুএম ভিডিওগুলি ভাগ করে নিন, যা এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উৎসাহিত করবে।
SC / MP /AG
Today, on National Handloom Day, we celebrate India’s rich and vibrant handloom heritage. We also salute the skill, creativity and dedication of our weavers and artisans. For generations, they have preserved and enriched our traditions.
— Narendra Modi (@narendramodi) August 7, 2026
Our Government will keep supporting the…