পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৭ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং-এর জাতীয় তন্তুবায় দিবস উপলক্ষ্যে লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভারতের সভ্যতার অন্যতম শক্তি হিসেবে তাঁতশিল্পকে উল্লেখ করা হয়েছে এই নিবন্ধে। এ ছাড়াও ভারতীয় বস্ত্রশিল্পের অগণিত স্থানীয় ঐতিহ্যর উল্লেখও আছে এখানে।
প্রধানমন্ত্রী বলেছেন, “মন্ত্রী ভারতের যুবসমাজকে আহ্বান জানিয়েছেন, তারা যাতে ঐতিহ্য ও প্রযুক্তি এবং সৃজনশীলতা ও শিল্পোদ্যোগকে একত্রিত করে হস্তচালিত তাঁত শিল্পের পরবর্তী অধ্যায় রচনা করেন এবং এর মাধ্যমে তন্তুবায়দের জীবিকাকে নিশ্চিত করেন।”
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“ভারত আজ #NationalHandloomDay উদযাপন করছে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী@girirajsinghbjp ভারতের সভ্যতার অন্যতম শক্তি হিসেবে তাঁতশিল্পকে তুলে ধরেছেন এই নিবন্ধে। এ ছাড়াও ভারতীয় বস্ত্রশিল্পের অগণিত স্থানীয় ঐতিহ্যর উল্লেখও করেছেন এখানে।
মন্ত্রী ভারতের যুবসমাজকে আহ্বান জানিয়েছেন, তারা যাতে ঐতিহ্য ও প্রযুক্তি এবং সৃজনশীলতা ও শিল্পোদ্যোগকে একত্রিত করে হস্তচালিত তাঁত শিল্পের পরবর্তী অধ্যায় রচনা করেন এবং এর মাধ্যমে তন্তুবায়দের জীবিকাকে নিশ্চিত করেন।”
SC/CB/NS
As India marks #NationalHandloomDay today, Union Minister Shri @girirajsinghbjp lauds handloom as one of India’s greatest civilisational strengths, highlighting the countless regional traditions of Indian textiles.
— PMO India (@PMOIndia) August 7, 2026
The Minister calls upon India’s youth to bring together heritage… https://t.co/FaATaFySTa