পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৮ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাননীয় জে. ডি. ভ্যান্সের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছেন।
প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ভারত-মার্কিন ‘সামগ্রিক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’-এর অগ্রগতির পর্যালোচনা করেছেন। তাঁরা উচ্চ-পর্যায়ের যোগাযোগ ও আলোচনার ধারাবাহিক গতিপ্রকৃতি পর্যালোচনা করেছেন এবং বাণিজ্য, প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেছেন।
প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং মিসেস ঊষা ভ্যান্সকে তাঁদের পুত্রসন্তানের জন্মের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
SC/SB/AS
Received a phone call from US Vice President JD Vance. We discussed ways to further deepen India-US Comprehensive Global Strategic Partnership across key areas.
— Narendra Modi (@narendramodi) August 8, 2026
Warmly congratulated him and the Second Lady on the birth of their son and conveyed best wishes to the entire family.…