পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৮ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানের কিছু মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই অনুষ্ঠানের গভীর আবেগঘন পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ক্যাম্পাসের প্রাণবন্ত ও স্বপ্নময় আবহ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন। কোভিড অতিমারীর সময় ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা স্মরণ করে, তিনি স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সশরীরে উপস্থিত থাকতে পেরে গভীর ব্যক্তিগত সন্তোষ প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, “আজ এই ক্যাম্পাসে আপনাদের সাথে এই অসাধারণ অভিজ্ঞতা ভাগ করে নেওয়াটা আমার কাছেও অত্যন্ত বিশেষ একটি বিষয়।”
এক্স-এ ধারাবাহিক পোস্টের মাধ্যমে কিছু মুহূর্ত শেয়ার করে শ্রী মোদী বলেন:
আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায় শুরুর প্রাক্কালে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তারা যেন বড় স্বপ্ন দেখে, চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং ‘বিকশিত ভারত’ গঠনে অবদান রাখে।
@iitdelhi
আইআইটি দিল্লিতে ওরিয়েন্টেশন থেকে সমাবর্তন পর্যন্ত বিশেষ সেই যাত্রার কথা তুলে ধরলাম। হস্টেলের স্মৃতি ও বন্ধুত্ব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রিয় আড্ডাস্থল – এসবই এমন কিছু অভিজ্ঞতা যা সারাজীবন মনে থাকবে।
আমাদের তরুণ গ্র্যাজুয়েটরা যখন জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখছে, তখন আমি তাদের আহ্বান জানিয়েছি যেন তারা এই যাত্রার সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে – তাদের বন্ধু, শিক্ষক, পরামর্শদাতা এবং সহায়তা প্রদানকারী কর্মীদের – সবসময় মনে রাখে ও তাদের প্রতি কৃতজ্ঞ থাকে। জীবন তাদের যেখানেই নিয়ে যাক না কেন, তারা যেন সবসময় তাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে।
@iitdelhi
অভূতপূর্ব দ্রুতগতিতে পরিবর্তিত হতে থাকা বিশ্বের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। প্রযুক্তি বিভিন্ন শিল্পখাত, পেশা এবং আরও অনেক কিছুকেই আমূল বদলে দিচ্ছে।
চ্যালেঞ্জ আসবেই; তবে যাদের নতুন সমাধান খুঁজে বের করার সাহস আছে, তারা সেই চ্যালেঞ্জগুলোকেই সুযোগে পরিণত করবে!
আইআইটি দিল্লির শিক্ষার্থীদের আমি যেসব কথা বলেছিলাম, তার মধ্যে একটি হলো – পরীক্ষার নির্দিষ্ট পাঠ্যসূচি থাকে, কিন্তু জীবনের কোনো পাঠ্যসূচি নেই। জীবন প্রায়শই পাঠ্যসূচির সম্পূর্ণ বাইরে চলে যায়!
@iitdelhi
পূর্ববর্তী প্রজন্ম ভারতের স্বাধীনতার সংগ্রামে নিজেদের উৎসর্গ করেছিল। আজকের তরুণদের সামনে যে দায়িত্ব রয়েছে তা ভিন্ন হলেও সমানভাবে তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা থেকে শুরু করে শিল্পক্ষেত্রে সক্ষমতা – ‘বিকশিত ভারত’ গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক তরুণই বলছে… আমার বংশের মধ্যে আমিই প্রথম রকেট, চিপ আর ড্রোন তৈরি করেছি!
SC/SB/AS
Delighted to attend the Convocation Ceremony at IIT Delhi. My best wishes to the graduating students as they begin a new chapter. May they dream big, embrace challenges and contribute to building a Viksit Bharat. @iitdelhi pic.twitter.com/u5WUbPGVZP
— Narendra Modi (@narendramodi) August 8, 2026
At IIT Delhi, spoke about the special journey from orientation to convocation. From hostel memories and friendships to favourite campus addas, these are experiences that will remain for a lifetime.
— Narendra Modi (@narendramodi) August 8, 2026
As our young graduates step into a new chapter, I urged them to cherish everyone… pic.twitter.com/RetE9wbz8F
It is important to prepare for a world that is changing at an unprecedented pace. Technology is transforming industries, professions and a lot more.
— Narendra Modi (@narendramodi) August 8, 2026
Challenges will come, but those who have the courage to find new solutions will turn challenges into opportunities! pic.twitter.com/5PWTBTYqU2
Among the things I told the IIT Delhi students was…exams have a syllabus, life does not. Life is often completely out of syllabus!@iitdelhi pic.twitter.com/UzBgjferdV
— Narendra Modi (@narendramodi) August 8, 2026
An earlier generation devoted itself to the struggle for India’s freedom. The responsibility before today’s youth is different, but equally significant. From economic and technological self-reliance to industrial strength, they have a vital role in building a Viksit Bharat. pic.twitter.com/ejW5pThLjq
— Narendra Modi (@narendramodi) August 8, 2026
A lot of youngsters are saying…First in my bloodline to build a rocket, a chip and a drone! pic.twitter.com/HJOoybv6H8
— Narendra Modi (@narendramodi) August 8, 2026