পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ৯ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭, লোক কল্যাণ মার্গ-এ ২০২৬ এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং প্রতিযোগিতায় তাঁদের অভিজ্ঞতা শুনেছেন।
শ্রী মোদী বলেছেন, ক্রীড়াবিদদের সাফল্য সমগ্র দেশের মানুষের মধ্যে বিপুল গর্ববোধ সঞ্চারিত করেছে। এর ফলে আগামী দিনে আরও তরুণ তরুণী খেলাধুলায় অংশ গ্রহণে উৎসাহিত হবেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“৭, লোক কল্যাণ মার্গ-এ ২০২৬ এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করে খুব ভাল লাগল।ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেছি এবং প্রতিযোগিতায় তাঁদের অভিজ্ঞতা শুনলাম।
এঁদের প্রত্যেকের দুর্দান্ত নৈপুণ্যর কারণে দেশ আজ গর্বিত।এর ফলে আগামী দিনে আরও তরুণ তরুণী খেলাধুলায় অংশ গ্রহণে উৎসাহিত হবেন।”
SC/CB/NS
Delighted to host our outstanding medal winners from the Commonwealth Games 2026 at 7, Lok Kalyan Marg. Heard about their experiences from the Games.
— Narendra Modi (@narendramodi) August 9, 2026
Each one of them has made our nation proud through their exceptional performances. Their success will motivate many youngsters. pic.twitter.com/1zkYCKiV8r
Always #Cheer4Bharat. pic.twitter.com/eSjh8o1Ris
— Narendra Modi (@narendramodi) August 9, 2026