পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণের ভূয়সী প্রশংসা করেছেন এবং এটিকে অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তাঁর চিন্তাভাবনা আমাদের জাতির শক্তি এবং প্রত্যেক ভারতবাসীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। তিনি বলেন, রাষ্ট্রপতির বার্তা আমাদের সকলকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।
‘এক্স’ (X)-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি জির এক অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল ভাষণ।
তাঁর চিন্তাভাবনা আমাদের জাতির শক্তি এবং প্রত্যেক ভারতবাসীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
তাঁর বার্তা আমাদের সকলকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।
@rashtrapatibhvn”
SC/SB/DM
A motivating and thoughtful address by Rashtrapati Ji on the eve of Independence Day.
— Narendra Modi (@narendramodi) August 14, 2026
Her thoughts reflect the strength of our nation and the aspirations of every Indian.
Her message inspires us all to work with renewed determination for a Viksit Bharat.@rashtrapatibhvn https://t.co/G4gIA40iK8