Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের ৭.৮% জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা প্রধানমন্ত্রী্র


নয়াদিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮% জিডিপি বৃদ্ধিকে এক “অসামান্য কৃতিত্ব” হিসেবে অভিহিত করেছেন। শ্রী মোদী বলেন, তেলের দামের আকস্মিক ওঠানামা, সরবরাহ ব্যবস্থায় বাধা এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য ভারতের জনগণের সম্মিলিত শক্তি ও ঘুরে দাঁড়ানোর অদম্য ক্ষমতারই প্রতিফলন।
শ্রী মোদী এক্স পোস্টে বলেছেন:
২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের উল্লেখযোগ্য ৭.৮% জিডিপি বৃদ্ধি এক অসামান্য কৃতিত্ব।
আমাদের জনগণের সম্মিলিত শক্তি বিশ্বজুড়ে অনিশ্চয়তা এবং তেলের দামের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থায় নানা সমস্যা সত্ত্বেও ভারতের এই বিকাশ সুনিশ্চিত করেছে।  
যারা নিরাশাব্যঞ্জক ভবিষ্যদ্বাণী করেছিল তারা ভুল প্রমাণিত হয়েছে এবং ভারত সাফল্যের পথ আবারও উজ্জ্বল হয়ে উঠেছে!
https://x.com/narendramodi/status/2094384211960721459?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2094384211960721459%7Ctwgr%5E814f55cc987b0e02961f876c9aaa5a08d3c54b3c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2305033reg%3D3lang%3D1

 

 

SC/PM/SB