পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম পাঠ করে এই বিষয়টির উপর আলোকপাত করেছেন যে, একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির উচিত জ্ঞানের প্রতিটি শাখা, তা বড় হোক বা ছোট, তা থেকে সারমর্ম আহরণ করা। তিনি প্রতিটি উৎস থেকে মূল্যবান জ্ঞান অন্বেষণ ও আত্মস্থ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম পাঠ করেছেন –
“अणुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः।
सर्वतः सारमादद्यात् पुष्पेभ्य इव षट्पदः॥”
এই সুভাষিতমটি এই বার্তা দেয় যে, বড় বা ছোট, যা-ই হোক না কেন, একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির উচিত, জ্ঞানের প্রতিটি শাখা
থেকে সারবস্তু আহরণ করা; ঠিক যেমন মৌমাছি প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে। একইভাবে, প্রতিটি উৎস থেকে সর্বশ্রেষ্ঠ ও মূল্যবান জ্ঞান খুঁজে বার করে তা নিজের মধ্যে ধারণ করা উচিত।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন:
“अणुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः।
सर्वतः सारमादद्यात् पुष्पेभ्य इव षट्पदः॥”
SC/MP/SB
अणुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः।
— Narendra Modi (@narendramodi) September 8, 2026
सर्वतः सारमादद्यात् पुष्पेभ्य इव षट्पदः॥ pic.twitter.com/tRxMbC7War