পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি শিল্পী ডঃ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, ডঃ ভূপেন হাজারিকার কণ্ঠস্বর গোটা দেশবাসীর কাছে আসামের প্রাণসত্তা ও উত্তর-পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। তিনি বলেন যে, নিজের সঙ্গীতের মাধ্যমে ডঃ হাজারিকা অগণিত মানুষের ভাবনা ও আবেগকে সুন্দরভাবে প্রকাশ করেছিলেন এবং মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিলেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন:
“কিংবদন্তি ডঃ ভূপেন হাজারিকা জি-কে তাঁর জন্মশতবার্ষিকীতে স্মরণ করছি।
তাঁর কণ্ঠস্বর সমগ্র জাতির কাছে আসামের প্রাণসত্তা ও উত্তর-পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল।
নিজের সঙ্গীতের মাধ্যমে তিনি অগণিত মানুষের ভাবনা ও আবেগকে সুন্দরভাবে প্রকাশ করেছিলেন। তাঁর গান মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিল।
গত বছর গুয়াহাটিতে তাঁর জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনাপর্বে উপস্থিত থাকার কথা আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। ভূপেন দার জীবন ও কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”
SC/MP/SB
On his 100th birth anniversary, remembering the legendary Dr. Bhupen Hazarika Ji.
— Narendra Modi (@narendramodi) September 8, 2026
His voice carried the soul of Assam and the spirit of the Northeast to the entire nation.
Through his music he beautifully gave expression to the thoughts and spirit of countless people. His… pic.twitter.com/92YZ7B52ld
কিংবদন্তি ড° ভূপেন হাজৰিকা দেৱক তেখেতৰ জন্ম শতবাৰ্ষিকীত শ্ৰদ্ধাৰে সুঁৱৰিছোঁ।
— Narendra Modi (@narendramodi) September 8, 2026
তেখেতৰ কণ্ঠই সমগ্ৰ দেশবাসীৰ ওচৰলৈ অসমৰ আত্মা আৰু উত্তৰ-পূৰ্বাঞ্চলৰ স্বাভিমান বহন কৰিছিল।
সংগীতৰ জৰিয়তে তেখেতে অগণন জনগণৰ চিন্তা আৰু ভাৱনাক সুন্দৰভাৱে প্ৰকাশ কৰিছিল। তেখেতৰ গীতে মানুহক অধিক ওচৰ চপাই… pic.twitter.com/4L9q9PmGQn