Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন


নয়াদিল্লি,  ১৭ সেপ্টেম্বর  ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন শিল্পী, কারুশিল্পী এবং দক্ষ শ্রমিকদের যাঁরা দেশ জুড়ে নির্মাণ এবং সৃষ্টির কাজে যুক্ত। প্রধানমন্ত্রী বলেছেন, এইসব শিল্পী এবং দক্ষ শ্রমিকদের দক্ষতা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আত্মবিশ্বাসী ও উন্নত ভারতের লক্ষ্য পূরণে প্রভূত গুরুত্বপূর্ণ। দেশ গঠনে তাঁদের প্রয়াসকে উৎসাহ দিতে এবং যথা সম্ভব সাহায্য করতে তিনি সরকারের দায়বদ্ধতা পুনরায় ব্যক্ত করেছেন। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন যাতে প্রার্থনা করা হয়েছে ভগবান বিশ্বকর্মার সঙ্গে যুক্ত অসীম প্রজ্ঞা :

“अनादिरप्रमेयश्च अरूपश्च जयाजयः। 
लोकरूपो जगन्नाथः विश्वकर्मन्नमो नमः॥”

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :

আপনাদের সকলকে ভগবান বিশ্বকর্মা জয়ন্তীর অনেক অনেক শুভ কামনা।

দেব শিল্পীর সঙ্গে যুক্ত এই ঐশ্বরীয় অবকাশে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সারা দেশের শিল্পকারী এবং কারু শিল্পী বন্ধুদের আমার বিশেষ অভিনন্দন। 

আপনাদের কৌশল এবং পরিশ্রম বিকশিত এবং আত্মনির্ভর ভারতের সংকল্পকে সাকার করতে অত্যন্ত মহত্বপূর্ণ।

দেশের নব নির্মাণের লক্ষ্যে আপনাদের প্রয়াসে যথা সম্ভব উৎসাহ যাতে মেলে এর জন্য আমরা পুরোপুরি দায়বদ্ধ।

“अनादिरप्रमेयश्च अरूपश्च जयाजयः। 
लोकरूपो जगन्नाथः विश्वकर्मन्नमो नमः॥”

https://x.com/narendramodi/status/2100404372437975372?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100404372437975372%7Ctwgr%5Ed19c19d8ba7a6e31b1551d5d1d88919596f827d2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2311199reg%3D48lang%3D1

 

 

SC/AP/NS….