পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোয় বিশ্ব নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডোমিনিকা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী রোজভেল্ট স্কেরিট-কে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন :
প্রধানমন্ত্রী স্কেরিট আপনার শুভেচ্ছা এবং ডোমিনিকার জনসাধারণ এবং সরকারের শুভ কামনার জন্য ধন্যবাদ। আমাদের নিবিড় বন্ধুত্বকে ভারত সব সময় গুরুত্ব দেয়।
@SkerritR
ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন :
প্রধানমন্ত্রী মেলোনি আপনার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। ভারত-ইটালি বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
@GiorgiaMeloni
ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টোবগে-কে সামাজিক মাধ্যম এক্স-এ আর একটি বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
প্রধানমন্ত্রী টোবগে আপনার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ। আপনার শুভেচ্ছা বার্তা আমার খুব ভালো লেগেছে।
@tsheringtobgay
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডাঃ টেড্রোস আধানম ঘেব্রাসাস-কে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী বলেছেন :
ডাঃ টেড্রোস আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় আপনাকে অনেক ধন্যবাদ।
ব্রিকস নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে আপনার সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লেগেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে আমাদের অভিন্ন অঙ্গীকার বাস্তবায়নে আমরা তৎপর থাকবো।
@DrTedros
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।
SC/CB/NS
Thank you, Prime Minister Skerrit, for your warm wishes and the goodwill of the Government and people of Dominica. India cherishes our close friendship.@SkerritR https://t.co/ed28ysutSa
— Narendra Modi (@narendramodi) September 17, 2026
Thank you, Prime Minister Meloni, for your warm wishes. I look forward to continuing our close cooperation to further strengthen the India-Italy Special Strategic Partnership.@GiorgiaMeloni https://t.co/9SJaPMNi6o
— Narendra Modi (@narendramodi) September 17, 2026
Thank you, Prime Minister Tobgay, for your warm wishes and kind words. I deeply cherish your greetings and sentiments.@tsheringtobgay pic.twitter.com/Yg1J23RVbE
— Narendra Modi (@narendramodi) September 17, 2026
Thank you for your warm birthday wishes and kind words, Dr. Tedros.
— Narendra Modi (@narendramodi) September 17, 2026
It was a pleasure to meet with you during the BRICS Leaders’ Summit and advance our shared commitment in various fields including global health.@DrTedros https://t.co/rZQ6jMwCdQ
Thank you, Prime Minister Tarique Rahman, for your warm wishes. I deeply appreciate your kind words.@trahmanbnp https://t.co/oGhLfUk2Ze
— Narendra Modi (@narendramodi) September 17, 2026