পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, যেখানে ন্যায়পরায়ণতা ও মহৎ দিকনির্দেশনার মাধ্যমে সুখ, সমৃদ্ধি ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার বার্তা তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন:
“सुत्रामाणं पृथिवीं द्यामनेहसं सुशर्माणमदितिं सुप्रणीतिम् ।
दैवीं नावं स्वरित्रामनागसो अस्रवन्तीमा रुहेमा स्वस्तये॥”
মানুষ যেন সর্বদা রক্ষাকারিণী পৃথিবী এবং বিশাল ও অসীম আকাশের আশ্রয় গ্রহণ করে— যারা নিরাপদ আশ্রয় প্রদান করে এবং ন্যায়পরায়ণতাকে সমুন্নত রাখে। পাপমুক্ত হয়ে এবং শুভ পথের দিশা পেয়ে, আমরা যেন সেই দিব্য নৌকায় আরোহণ করি, যা সুদৃঢ়, সুনির্মিত ও আদর্শ দাঁড়যুক্ত এবং নিরাপদে সুখ, সমৃদ্ধি ও কল্যাণের তীরে পৌঁছতে পারি।
SC/MP/SB
सुत्रामाणं पृथिवीं द्यामनेहसं सुशर्माणमदितिं सुप्रणीतिम् ।
— Narendra Modi (@narendramodi) September 22, 2026
दैवीं नावं स्वरित्रामनागसो अस्रवन्तीमा रुहेमा स्वस्तये॥ pic.twitter.com/MCcDD8JyeP