পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আয়ুর্বেদ দিবস উপলক্ষে নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“আয়ুর্বেদ দিবসে সকল দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন! আয়ুর্বেদ কেবলমাত্র চিকিৎসা পদ্ধতি নয়, সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনশৈলীর এক শক্তিশালী মাধ্যম। আসুন, আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্যকে আপন করে নেওয়ার সংকল্প আরও মজবুত করি।
हिताहितं सुखं दुःखमायुस्तस्य हिताहितम्।
मानं त्च्च यत्रोक्तमायुर्वेदः सच्च्यते।।”
অর্থাৎ, যে বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে কোন ধরনের জীবনধারা মানুষের জন্য উপকারী বা ক্ষতিকর, কোনটি সুখী বা অসুখী জীবন গঠন করে, কোনটি রোগগ্রস্ত জীবন থেকে সুস্থ জীবনকে আলাদা করে এবং দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য কোনটি অবলম্বন করা বা এড়িয়ে চলা উচিত এবং যেখানে জীবনকালের প্রকৃতি ও পরিমাপও বিশদভাবে আলোচনা করা হয়েছে তাকে আয়ুর্বেদ বলা হয়।
বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
SC/SD/SKD
आयुर्वेद दिवस की सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं! आयुर्वेद केवल उपचार की पद्धति नहीं, बल्कि स्वस्थ और संतुलित जीवनशैली का एक सशक्त माध्यम है। आइए, अपनी इस समृद्ध विरासत को अपनाने का संकल्प और मजबूत करें।
— Narendra Modi (@narendramodi) September 23, 2026
हिताहितं सुखं दुःखमायुस्तस्य हिताहितम्।
मानं च तच्च… pic.twitter.com/HyPXYhhvdD