পিএমইন্ডিয়া
নতুন দিল্লি ২৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তেজস্বিন শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন এশিয়ান গেমসে পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ পদক জয়ের জন্য।
প্রধানমন্ত্রী বলেছেন, দু’দিন ধরে পরিশ্রমসাধ্য কয়েকটি খেলায় প্রতিযোগিতার জন্য প্রয়োজন ব্যতিক্রমী প্রতিভা, সহ্যশক্তি এবং সংকল্প। শ্রী মোদী বলেছেন, তিনি এর সবকটিই দেখিয়েছেন, লড়াই করেছেন দারুণভাবে। একে প্রধানমন্ত্রী বলেছেন, প্রশংসাযোগ্য সাফল্য। একইসঙ্গে প্রধানমন্ত্রী আগামী দিনগুলির জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স-এ ভাগ করে নেওয়া একটি পোস্টে লেখা হয়েছে:
“অভিনন্দন তেজস্বিন শঙ্করকে এশিয়ান গেমসে পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ! দু’দিন ধরে পরিশ্রমসাধ্য খেলাগুলোয় প্রতিযোগিতা করার জন্য প্রয়োজন ব্যতিক্রমী বহুনৈপূণ্য, সহনশীলতা এবং সংকল্প। তিনি এর সবকটিই দেখিয়েছেন, প্রতিযোগীতা সমাপ্ত করেছেন দারুণভাবে। প্রশংসাযোগ্য একটি সাফল্য। আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা ! PM @narendramodi””
SC/AP/CS …
Congratulations to Tejaswin Shankar on winning the Bronze Medal in the Men’s Decathlon at the Asian Games! Competing across demanding events over two days requires exceptional versatility, endurance and resolve. He displayed all three, finishing his campaign strongly. A…
— PMO India (@PMOIndia) September 27, 2026