পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জয়ের জন্য গুলবীর সিং-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, এই সাফল্য আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এটি ছিল তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:
“এশিয়ান গেমসে পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জয় করায় গুলবীর সিং-কে অভিনন্দন! তাঁর এই সাফল্য আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এটি ছিল তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। ভারত তাঁর জন্য গর্বিত: প্রধানমন্ত্রী
@narendramodi”.
SC/MP/SB
Congratulations to Gulveer Singh on winning the Silver in the Men’s 1500m at the Asian Games! His achievement becomes more special as it was a personal best. India is proud of him: PM @narendramodi pic.twitter.com/zDJOhUksS4
— PMO India (@PMOIndia) September 28, 2026