Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমসে পুরুষদের হকি দল আবারও স্বর্ণপদক জয়লাভ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের হকি দল আবারও স্বর্ণপদক জয়লাভ করায় দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় দল এই প্রথম পরপর দুবার এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ করেছে। এই নিয়ে পাঁচবার ভারতীয় পুরুষ দল হকিতে স্বর্ণপদক জয় করলো। এই বিষয়টিকে তিনি ব্যতিক্রমী এক উদাহরণ বলে তুলে ধরেন। 

 

প্রধানমন্ত্রী বলেন, এই জয় আরও এক অর্থে তাৎপর্যপূর্ণ। এই প্রথমবার একই এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দল সোনা জিতেছে। এশিয়াতে ভারতীয় হকি উচ্চ এক অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে। 

 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে :

 

“ভারতীয় হকির জন্য ২০২৬-এর এশিয়ান গেমস সত্যিই আলাদা!

 

এশিয়ান গেমসে পুরুষদের হকি দল আবারও স্বর্ণপদক জয়লাভ করায় দলের সদস্যদের অভিনন্দন জানাই। ভারতীয় দল এই প্রথম পরপর দুবার এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়লাভ করেছে। এই নিয়ে পাঁচবার ভারতীয় পুরুষ দল হকিতে স্বর্ণপদক জয় করলো… এই বিষয়টি ব্যতিক্রমী এক উদাহরণ। 

 

এই জয় আরও এক অর্থে তাৎপর্যপূর্ণ। এই প্রথমবার একই এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দল সোনা জিতেছে। এটি স্পষ্ট যে, এশিয়াতে ভারতীয় হকি উচ্চ এক অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে : প্রধানমন্ত্রী @narendramodi”

https://x.com/PMOIndia/status/2106377031693078879?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2106377031693078879%7Ctwgr%5E5a4252e2c3c8ce8c5c4e3721281ba07bd9cd05fc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318743reg%3D3lang%3D1

 

 

 

SC/CB/AS