পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী শ্যামজি কৃষ্ণ বর্মাকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্যামজি কৃষ্ণ বর্মা ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে তাঁর জীবন উৎসর্গ করেন।
তিনি বলেন, মাতৃভূমির আত্মসম্মান রক্ষার জন্য তিনি যেভাবে তাঁর পরাক্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন কৃতজ্ঞ দেশ সেটি কখনই ভুলবে না।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী শ্যামজি কৃষ্ণ বর্মাকে তাঁর জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্যামজি কৃষ্ণ বর্মা ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে তাঁর জীবন উৎসর্গ করেন। মাতৃভূমির আত্মসম্মান রক্ষার জন্য তিনি যেভাবে তাঁর পরাক্রম ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন কৃতজ্ঞ দেশ সেটি কখনই ভুলবে না।”
SC/CB/AS
महान क्रांतिकारी और स्वतंत्रता सेनानी श्यामजी कृष्ण वर्मा को उनकी जयंती पर सादर नमन। मां भारती की पराधीनता की बेड़ियों को तोड़ने के लिए उन्होंने अपना जीवन समर्पित कर दिया। मातृभूमि के स्वाभिमान की रक्षा के लिए उन्होंने जिस पराक्रम और पुरुषार्थ का परिचय दिया, कृतज्ञ राष्ट्र उसे कभी भुला नहीं सकता।
— Narendra Modi (@narendramodi) October 4, 2026