নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য কুমকুম অনিল মহোডকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, নির্ণায়ক শুট-অফ-এর তাঁর ধৈর্য এবং সংযম অনবদ্য ছিল।
কুমকুম অনিল মহোড-এর সাফল্য ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক, সেই প্রার্থনাই করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ জানানো হয়েছে:
“স্বর্ণপদক জয় সব সময়ই স্মরণীয় হয়ে থাকে।
এশিয়ান গেমস ২০২৬-এ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য কুমকুম অনিল মহোডকে অভিনন্দন। নির্ণায়ক শুট-অফ-এর তাঁর ধৈর্য এবং সংযম অনবদ্য ছিল। কুমকুম অনিল মহোড-এর সাফল্য ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক, সেই প্রার্থনা করি : প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/AS
A Gold that will always be remembered.
— PMO India (@PMOIndia) October 3, 2026
Congratulations to Kumkum Anil Mohod on becoming the first Indian woman to win Recurve Individual Gold at the 2026 Asian Games. Her composure in the decisive shoot-off was particularly outstanding. May she keep aiming higher! Best wishes…