Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের জল পরিচালন মডেল কিভাবে বৃহত্তর দক্ষিণী বিশ্বের জন্য প্রয়োজনীয় শিক্ষা হয়ে উঠছে, তা নিয়ে একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬ 

 

ভারতের জল পরিচালন মডেল কিভাবে বৃহত্তর দক্ষিণী বিশ্বের জন্য প্রয়োজনীয় শিক্ষা হয়ে উঠছে, তা নিয়ে আজ একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতে জল পরিচালন মডেল দক্ষিণী বিশ্বের জন্য প্রয়োজনীয় শিক্ষার পথ গড়ে দিচ্ছে। জল সুরক্ষা কেবল পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত নয়, তার সঙ্গে জড়িত সুপরিকল্পনা, শক্তিশালী স্থানীয় ব্যবস্থা এবং জল ব্যবস্থাপনায় সম্প্রদায়কে যুক্ত করা। 
গুজরাটের জল সংস্কার থেকে ভারতের যাত্রাপথ বৃহত্তর জাতীয় কর্মসূচিতে সমস্ত দেশের জন্য এক বাস্তবমুখী দৃষ্টান্ত, যার মধ্য দিয়ে জলের উন্নত ব্যবস্থাপনা এবং বর্ধিত জলের চাহিদা মেটানো সম্ভব।

https://indianexpress.com/article/opinion/columns/from-india-to-global-south-a-gujarat-water-governance-model-10908115/lite/ https://x.com/PMOIndia/status/2107370967630860638?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107370967630860638%7Ctwgr%5E44167742f650416c21a0a08d8b176a3164f04c8a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2319539reg%3D48lang%3D1

 

SC/AB/SB