Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তিতে কাজাখস্থানের রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তা পাঠানোয় প্রধানমন্ত্রীর তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন


নয়াদিল্লি, ৮  অক্টোবর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তিতে কাজাখস্থানের রাষ্ট্রপতি শ্রী কাশেম-জোমারাত টোকায়েভ শুভেচ্ছা বার্তা পাঠানোয় তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, কাজাখস্থানের সঙ্গে এই নিবিড় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে তিনি অত্যন্ত মূল্যবান বলে মনে করেন। আগামীদিনে তাঁরা দুজনে একে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করবেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী মোদী লিখেছেন, 

“অনেক ধন্যবাদ রাষ্ট্রপতি টোকায়েভ, আপনার শুভেচ্ছা বার্তার জন্য। কাজাখস্থানের সঙ্গে এই নিবিড় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে আমি অত্যন্ত মূল্যবান বলে মনে করি। আগামীদিনে আমরা দুজনে একে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করবো বলে আশা রাখি। 

TokayevKZ”

https://x.com/narendramodi/status/2108029821603451040?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2108029821603451040%7Ctwgr%5E80b80ffc67eec26f22ff7065ab0c7f4cb7eebd1e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2320936reg%3D48lang%3D2

 

 

SC/CB/NS…