নতুন দিল্লি, ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শট পাটে এফ ৫৬/৫৭ বিভাগে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য হোকাতো হোতোজে সেমাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, আগের বারের প্রতিযোগিতার থেকে আরও ভাল ফল করার জন্য শ্রী সেমা একাগ্র চিত্তে তাঁর অধ্যাবসায় দেখিয়েছেন। এই পদক প্রাপ্তির জন্য দেশ গর্বিত।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে,
“ হোকাতো হোতোজে সেমা ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শট পাটে এফ ৫৬/৫৭ বিভাগে দুর্দান্ত এক নিক্ষেপের মাধ্যমে ব্রোঞ্জ পদক পেয়েছেন। আগের বারের প্রতিযোগিতার থেকে আরও ভাল ফল করার জন্য শ্রী সেমা একাগ্র চিত্তে তাঁর অধ্যাবসায় দেখিয়েছেন। তাঁকে অভিনন্দন জানাই। এই পদক প্রাপ্তির জন্য দেশ গর্বিত। প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/DM
Hokato Hotozhe Sema has won Bronze in the Men's Shot Put F56/F57 event at the Asian Para Games 2026 with a fine throw. Improving on his performance from the previous edition, he has shown great passion and dedication. Congrats to him. May he keep making India proud: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 20, 2026