নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রণব সুরমাকে তাঁর অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর পুরুষদের ডিসকাস থ্রো (F51/52/53 বিভাগ)-এ রেকর্ড গড়া থ্রো-এর মাধ্যমে স্বর্ণপদক জিতেছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে:
“একটি গৌরবময় পদক এবং এশিয়ান গেমস রেকর্ড!
প্রণব সুরমা এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন। তিনি পুরুষদের ডিসকাস থ্রো (F51/52/53) ইভেন্টে রেকর্ড গড়া থ্রো-এর মাধ্যমে স্বর্ণপদক জয় করেছেন। নতুন এশিয়ান রেকর্ড গড়ার ফলে এই জয় আরও অনন্য হয়ে উঠেছে। প্রণবের শক্তি, সংকল্প এবং প্রতিযোগিতামূলক মানসিকতা প্রেরণাদায়ক। এই ঐতিহাসিক সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন: প্রধানমন্ত্রী
@narendramodi”.
SC/MP/SB
A prestigious Medal and Asian Games Record! Pranav Soorma has given an exceptional performance at the Asian Para Games 2026, winning Gold in the Men's Discus Throw F51/52/53 event with a record-breaking throw. Setting a new Asian Record makes this triumph even more extraordinary. Pranav's strength, determination and competitive spirit are an inspiration. Congratulations to him on this historic accomplishment: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 20, 2026