নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন,তুলে ধরেছেন অল্প সাফল্যেও বিনয়ী থাকা এবং নিয়মিক শিক্ষাগ্রহণের সাথে সাথে এগোনোর গুরুত্বকে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“খদ্যোতো দ্যোততে দাবদ যাবন্নোদয়তে শশী।
উদীতে তু সহস্রাংশৌ ন খদ্যোতো ন চন্দ্রমাঃ।।”
অর্থাৎ, চাঁদের অনুপস্থিতিতেই একমাত্র জোনালি ঝলমল করে। কিন্তু যখন সূর্য ওঠে তখন না জোনাকি ঝকমক করে না চাঁদকে দেখা যায়। সেইরকমই অল্প সাফল্যের গুরুত্ব ততক্ষণই বজায় থাকে যতক্ষণ না আরও বড় কিছু আসে। সেইজন্য অল্প সাফল্যে গর্বিত না হয়ে বিনয়ী থাকা উচিত এবং ক্রমাগত শিক্ষা নিয়ে বেড়ে চলা উচিত।
SC / AP /AG/
खद्योतो द्योतते तावद् यावन्नोदयते शशी। उदिते तु सहस्रांशौ न खद्योतो न चन्द्रमाः।। https://t.co/86NrPIbyXO
— Narendra Modi (@narendramodi) October 22, 2026