Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে প্রত্যেককে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছিলেন, মহর্ষি বাল্মীকির মহান ভাবনা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের মৌলিক উপাদান হিসেবে রয়ে গেছে, যা প্রতিটি যুগে দেশকে লালন এবং সমৃদ্ধ করে চলবে। তিনি আরো বলেন, মানবতার জন্য তাঁর অমূল্য বাণী দেশের নাগরিকদের জন্য চিরকাল আলোকবর্তিকা হিসেবে থেকে যাবে।

শ্রী মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, তুলে ধরেছেন মহর্ষি বাল্মীকির গভীর করুণাকে যা প্রথম শ্লোকের জন্ম দিয়েছে এবং রামায়ণের ভিত্তি স্থাপন করেছে।

এক্স-এ একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী ভাগ করে নিয়েছেন:

“আপনাদের সকলকে মহর্ষি বাল্মীকি জয়ন্তীর অসীম শুভকামনা। তাঁর সদ্বিচার ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের মূল তত্ত্ব হয়ে থেকে গেছে, যা প্রত্যেক যুগে দেশকে ফুলে-ফলে প্রস্ফুটিত করে চলবে। মানবতার জন্য তাঁর অমূল্য বার্তা দেশবাসীর জন্য সদা পথ প্রদর্শক হয়ে থাকবে।”

“तामभ्यगच्छद्रुदितप्रवादात्कविः कुशेध्माहरणाय यातः।

निषादविद्धाण्डजदर्शनोत्थः श्लोकत्वमापद्यत इस्य शोकः ॥”

মহর্ষি বাল্মীকি যখন কুশ ঘাস এবং উৎসর্গের কাষ্ঠ সংগ্রহ করতে গেলেন, তিনি স্ত্রী ক্রোঞ্চের কাতর ডাক শুনতে পেলেন। সেই সময়ে তাঁর পবিত্র হৃদয়ে যে অনুকম্পা জেগেছিল তা রূপ পেলো একটি শ্লোকে। এই বিশেষ শ্লোকটি রামায়ণের ভিত হয়ে উঠলো, যা সর্বজ্ঞ মহর্ষি বাল্মীকির করুণা, সমতা, তপস্যা এবং প্রজ্ঞাকে প্রতিফলিত করে।

বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/narendramodi/status/2114537576443056260?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2114537576443056260%7Ctwgr%5E8742e01714bc0086b0fbefe77871ca56b551dade%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2328310reg%3D48lang%3D1

 

SC/AP/SKD