নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী ভারত-ব্রাজিল বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও সম্প্রসারিত করার লক্ষ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, উভয় দেশ মিলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, ‘গ্লোবাল সাউথ’-এর অভিন্ন অগ্রাধিকারগুলিকে এগিয়ে নেওয়া এবং আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সুস্থিতিশীল বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট লুলাকে আবারও অসাধারণ নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন।
ভারত-ব্রাজিল বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও সম্প্রসারিত করার লক্ষ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।
আমরা একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা জোরদার করা, ‘গ্লোবাল সাউথ’-এর অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নেওয়া এবং আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সুস্থিতিশীল বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করে যাব।
@LulaOficial”
SC/MP/SB
Heartiest congratulations to my dear friend, President Lula, on his remarkable re-election victory. I look forward to working closely with him to further deepen and expand the multifaceted India-Brazil Strategic Partnership. Together, we will continue to strengthen our cooperation across diverse sectors, advance the shared priorities of the Global South and work towards a more inclusive, equitable and sustainable world. @LulaOficial
— Narendra Modi (@narendramodi) October 26, 2026