Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কন্টেনার উৎপাদন প্রসার প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন


নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কন্টেনার উৎপাদন প্রসার প্রকল্পে অনুমোদন দিয়েছে। এজন্য ২০৩৯-৪০ অর্থবর্ষ পর্যন্ত ১০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্পটি রূপায়িত হলে কন্টেনার আমদানির ওপর নির্ভরশীলতা কমবে। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। 

প্রকল্পটির আওতায় কন্টেনার উৎপাদনকারীরা কারখানা তৈরির ক্ষেত্রে ঋণে ৩ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। উৎকর্ষমানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে চায় সরকার। এই কাজে সহায়তা বাবদ ৮,৮৯১ টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া যাচাই ও শংসাপত্র ব্যবস্থাপনার জন্য বরাদ্দ হয়েছে ১৫০ কোটি টাকা।   
এই কর্মসূচি ঘিরে প্রত্যক্ষভাবে ৩ হাজার এবং পরোক্ষভাবে ৫০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 

 

 

SC/AC /SG