নতুন দিল্লি, ০১ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু-মুম্বাই বন্দে ভারত স্লিপার ট্রেনকে উল্লেখ করেছেন রেল সংযোগে একটি প্রধান অন্তর্ভুক্তি হিসেবে। শ্রী মোদী বলেছেন, বন্দে ভারত স্লিপার ট্রেন বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে যোগাযোগে আরও একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা ভ্রমণকে আরও স্বচ্ছন্দ করে তুলবে এবং বাড়াবে আন্তঃরাজ্য যোগাযোগ। তিনি বলেন, এই পরিষেবায় কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের মানুষ বিশেষ করে তরুণ সমাজ, আইটি পেশাদার এবং ছাত্রছাত্রীরা বিশেষ উপকৃত হবে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
আরও একটি পদক্ষেপ আরও ভালো রেল যোগাযোগের লক্ষ্যে এবং সেটাও প্রযুক্তি এবং উদ্ভাবনের শহর বেঙ্গালুরু থেকে!
বন্দে ভারত স্লিপার ট্রেন বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে আরও একটি দিশানির্দেশকারী ঘটনা হতে চলেছে।
এই ট্রেন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের উপকার করবে, বিশেষ করে উপকৃত হবেন তরুণ সমাজ, আইটি পেশাদার এবং ছাত্রছাত্রী।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
SC/AP/SKD
Another step towards better rail connectivity and that too from Bengaluru, the city of technology and innovation! The Vande Bharat Sleeper Train will be a game changer for connectivity between Bengaluru and Mumbai. This train will benefit Karnataka, Andhra Pradesh and Maharashtra, especially benefitting youngsters, IT professionals and students.
— Narendra Modi (@narendramodi) November 1, 2026