নয়াদিল্লি, ৪ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রিড-স্কেলে বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থাপনার উন্নয়নের জন্য ১৪,৫০০ কোটি টাকার ঘাটতি পূরণ সংক্রান্ত ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত সময়কালে মোট ১৪,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সারা দেশে এখনও শুরু না হওয়া প্রতি ঘন্টায় ৯২ গিগাওয়াট বিদ্যুৎ সঞ্চয়ের ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করা। দেশে এই মুহূর্তে গ্রিড-স্কেলে বিদ্যুত সঞ্চয় ব্যবস্থাপনার যে ক্ষমতা রয়েছে, তার তুলনায় প্রায় ১৭০ শতাংশের সমপরিমাণ সঞ্চয় সংক্রান্ত নতুন ক্ষমতা তৈরি করা হবে এই প্রকল্পের মাধ্যমে । এর ফলে ২০৩১-৩২ সালের মধ্যে দেশের প্রয়োজন অনুসারে প্রতি ঘন্টায় ৪১১ গিগাওয়াট গ্রিড-স্কেলে বিদ্যুত সঞ্চয়ের ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ হবে।
এই প্রকল্পটি ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বৃহৎ পরিসরে পুনর্নবীকরণযোগ্য জ্বালানীর ব্যবহার ও সংযুক্তিকরণ সহজ হবে এবং নির্ভরযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। এছাড়াও, এই প্রকল্প দেশেই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের উৎপাদনকে উৎসাহিত করবে, আমদানির ওপর নির্ভরশীলতা কমাবে এবং দীর্ঘমেয়াদে দেশের জ্বালানী নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।
ট্যারিফ-ভিত্তিক প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রকল্পের জ্বালানী সঞ্চয়ের ক্ষমতা বরাদ্দ করা হবে। ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং জলবিদ্যুৎ-এর ক্ষেত্রে পাম্পড স্টোরেজ প্রকল্পর ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির চাহিদা অনুযায়ী যে ঘাটতি থাকবে, সেই ঘাটতি পূরণে সহায়তা পাওয়ার যোগ্য হবে। অন্যদিকে, বিকল্প শক্তি সঞ্চয়ের জন্য প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা প্রকল্পগুলি সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে বাস্তবায়িত হবে।
এই প্রকল্পের একটি প্রধান উদ্দেশ্য হলো চাহিদা-ভিত্তিক আর্থিক সহায়তার মাধ্যমে দেশীয় শক্তি সঞ্চয় ব্যবস্থার উৎপাদন সংক্রান্ত পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং আমদানি করা যন্ত্রাংশের উপর নির্ভরশীলতা কমানো। এর ফলে দেশের অভ্যন্তরে উৎপাদন উৎসাহিত হবে, ভারতীয় শিল্পক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ব্যাটারি উৎপাদনের জন্য ইতিমধ্যে চালু থাকা সরবরাহ সংক্রান্ত আর্থিক সহায়তা সংক্রান্ত প্রকল্পগুলির ক্ষেত্রে তা সুবিধাজনক হবে। এই উদ্যোগ বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা শক্তিশালী করবে, পুনর্নবীকরণযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করবে, দেশীয় উৎপাদনকে উৎসাহিত করবে এবং ভারতের জ্বালানী নিরাপত্তা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, এটি ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘বিকশিত ভারত’-এর পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে।
MKH/CB/DM
Store More → Import Less → Power India Round the Clock! The Cabinet has approved a massive Rs 14,500 crore push to develop 92 GWh of energy storage capacity, supporting an estimate of almost 1 lakh crore investment! Unique features are: 60 GWh of pumped hydro storage. 30 GWh of battery energy storage. 2 GWh through emerging technologies. 40% minimum domestic content for battery storage projects. Truly, it is more reliable power, greater renewable energy integration and stronger energy security. https://t.co/uPmfad2lFe
— Narendra Modi (@narendramodi) November 4, 2026