Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আয়ুর্বেদ ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব নিয়ে একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০৬ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ধনতেরস উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদবের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্স বার্তায় বলা হয়েছে:

“এই ধনতেরসে আরও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার অঙ্গীকার করুন!

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী @mpprataprao তুলে ধরেছেন, কীভাবে আয়ুর্বেদ স্বাস্থ্যরক্ষার ওপর গুরুত্ব দেয় এবং কেন প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যা গুরুত্বপূর্ণ। সচেতনভাবে খাদ্যগ্রহণ ও নিয়মিত যোগাভ্যাস থেকে শুরু করে পর্যাপ্ত ঘুম এবং নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য পরীক্ষা—পরিবারের সদস্যদের মধ্যে এমন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

আসুন, সবচেয়ে মূল্যবান বিষয়টির জন্য বিনিয়োগ করি—আমাদের প্রিয়জনদের সুস্বাস্থ্য এবং পরিবারের আরও সুস্থ ভবিষ্যৎ।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোস্টটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

 

https://x.com/PMOIndia/status/2118608139146994061?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2118608139146994061%7Ctwgr%5E3b39172b866862e62f3a4a939d8770cbbf737993%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2333526reg%3D3lang%3D1

MH/SD/SKD