Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দাবায় ভারতের শততম গ্র্যান্ডমাস্টার হওয়ায় অনুজ শ্রিভাত্রিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১০ নভেম্বর, ২০২৬

দাবায় ভারতের শততম গ্র্যান্ডমাস্টার হওয়ায় অনুজ শ্রিভাত্রিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন:

“দাবায় ভারত একশো পূর্ণ করল!

অসাধারণ, তাই না?

দাবায় ভারতে এখন একশো জন গ্র্যান্ডমাস্টার রয়েছেন!

ভারতের শততম দাবা গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য অনুজ শ্রীভাত্রিকে অভিনন্দন! এ এক অসাধারণ সাফল্য।

ভারতের ১০০ জন গ্র্যান্ডমাস্টারে পৌঁছানো এক উল্লেখযোগ্য মাইলফলক, যা আমাদের খেলোয়াড়দের অসামান্য প্রতিভা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দাবার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ দাবা প্রতিভাদের উঠে আসতে দেখে এবং বিশ্বমঞ্চে তাদের সাফল্য অর্জন করতে দেখে সত্যিই খুব ভালো লাগছে।

এই অর্জন আরও অনেক তরুণ-তরুণীকে দাবা খেলার প্রতি আগ্রহী করে তুলুক এবং তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের পথে অনুপ্রাণিত করুক।”

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://x.com/narendramodi/status/2120061646383317083?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2120061646383317083%7Ctwgr%5Ea88b26140ee2fcf5a53681a7406a131d52cc98bc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2334594reg%3D3lang%3D2

SC/SD/SKD