নয়াদিল্লি, ১৫ নভেম্বর ২০২৬
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ মহারাষ্ট্রের গড়চিরোলিতে আয়োজিত ‘জনজাতীয় গৌরব দিবস’ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে তিনি প্রায় ৩,০০০ কোটি টাকা মূল্যের ২৪৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ‘ধরতি আবা’ ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপন জনজাতি গোষ্ঠীর অবদানকে সম্মান জানানোর প্রচেষ্টার অংশ। ভগবান বিরসা মুন্ডা এক চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। রাঘোজি ভাংরে, ভাগোজি নায়েক এবং বীর বাবুরাও শেডমাকে-র মতো বীর সন্তানদের শৌর্যগাথার সঙ্গে জড়িত আদিবাসী সংস্কৃতির পীঠস্থান মহারাষ্ট্রের গড়চিরোলিতে এই আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী এবং জনপ্রতিনিধিদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের ১৫ নভেম্বর প্রথমবার ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপিত হয়- যা এখন জাতীয় উৎসব হয়ে উঠেছে। গত বছর ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে দুই লক্ষেরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যাতে কোটি কোটি নাগরিক অংশগ্রহণ করেছিলেন।
ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের ধারাবাহিক সংগ্রামের উল্লেখ প্রসঙ্গে প্রধানমন্ত্রী খাসি পাহাড়ে তিরোত সিং-এর লড়াই, ছোটনাগপুরের কোল আন্দোলন, সিদো-কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ, মানগড়ে গোবিন্দ গুরুর অনুসারীদের আত্মত্যাগ, কিংবা রানি গাইডিনলিউ, তাঁতিয়া ভিল, আল্লুরি সীতারাম রাজু ও রানি দুর্গাবতীর সাহসিকতার প্রসঙ্গ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এ বছরের উদযাপন এমন এক সময়ে হচ্ছে যখন দুটি ঐতিহাসিক জাতীয় মাইলফলক নিয়ে ব্যাপক আলোচনা চলছে—প্রায় ৫০ কোটি নাগরিকের চরম দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া এবং ভারতের নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস থেকে মুক্ত হওয়া। আদিবাসী অঞ্চলগুলোর জন্য এই দুটি অর্জনেরই বিশেষ গুরুত্ব রয়েছে।
জনজাতি গোষ্ঠীর মানুষের কল্যাণের লক্ষে সরকারের গৃহীত ‘পিএম-জনমন যোজনা’ এবং ‘ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান’-এর জন্য এক লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে পরিসংখ্যান পেশ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দরিদ্রদের জন্য চার কোটিরও বেশি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে; স্বাধীনতার পর কয়েক দশক ধরে অন্ধকারে থাকা ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে; ১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ স্থাপন করা হয়েছে, এবং এর ফলে প্রত্যন্ত এলাকাগুলোতেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাছে।
দারিদ্র্য দূর করার জন্য দরিদ্র পরিবারগুলোর আয়ের সুযোগ বাড়ানো প্রয়োজন—এই বিষয়ের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান যে, ‘মুদ্রা যোজনা’র আওতায় লক্ষ কোটি টাকার জামানতবিহীন ঋণ বিতরণ করা হয়েছে, যার সুফল পেয়েছেন দরিদ্র, দলিত, অনগ্রসর শ্রেণি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
উন্নয়নের দিক থেকে দীর্ঘকাল পিছিয়ে থাকা অঞ্চলগুলোর ওপর বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সরকারের গৃহীত ‘আস্পিরেশনাল ডিস্ট্রিক্ট’ এবং ‘আস্পিরেশনাল ব্লক’ কর্মসূচির কথা তুলে ধরেন। এছাড়া, কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকা ১০০টি জেলায় ‘প্রধানমন্ত্রী কৃষি ধন ধান্য যোজনা’র মতো উদ্যোগ দরিদ্র ও আদিবাসী মানুষজনের সামনে নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে বলে তাঁর মন্তব্য।
নকশালবাদ নির্মূল করতে সরকারের উদ্যোগের সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গডচিরোলি ও অন্যান্য অঞ্চলে উন্নয়ের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল। আজ সেখানে সুস্থিতি ফিরেছে এবং বিকাশের পথ প্রশস্ত হয়েছে।
‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে দেশের প্রতিটি নাগরিককে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
SC/AC/NS….
Janjatiya Gaurav Diwas celebrates the rich heritage, culture and contributions of India's tribal communities. https://t.co/jaafdnMJ6n
— Narendra Modi (@narendramodi) November 15, 2026
15 नवंबर 2021 से जनजातीय गौरव दिवस मनाने की जो शुरुआत हुई, आज वो एक राष्ट्रीय उत्सव बन चुका है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026
एक समय था, जब हमारे देश में अनेक दिवस और उत्सव विदेशी दृष्टिकोण से तय होते थे। लेकिन आज भारत अपनी विरासत को, अपने इतिहास को, अपने नायकों को स्वदेशी स्वाभिमान के साथ याद कर रहा है। ये हमारी राष्ट्रीय चेतना में आए एक बड़े परिवर्तन का प्रतीक है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026
देश की दो बड़ी उपलब्धियों की चर्चा हर जगह हो रही है। पहली उपलब्धि है देश के करीब 50 करोड़ लोगों की भीषण गरीबी को परास्त करना। और दूसरी उपलब्धि है, देश का नक्सलवाद...माओवादी आतंक से मुक्ति पाना: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026
हमने उन क्षेत्रों पर भी विशेष ध्यान दिया, जो लंबे समय तक विकास में पीछे रह गए थे। देश के 100 से अधिक आकांक्षी जिलों और 500 से अधिक आकांक्षी ब्लॉकों में विशेष अभियान चलाया। इनमें बड़ी संख्या में जनजातीय आबादी वाले क्षेत्र शामिल हैं। अब पीएम कृषि धन धान्य योजना के तहत कृषि के क्षेत्र में पिछड़े 100 जिलों पर भी विशेष ध्यान दिया जा रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026