নয়াদিল্লি, ২৭ নভেম্বর ২০২৬
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী আজ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২৩টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টার্স-এর ২৫তম বৈঠকে অংশগ্রহণের জন্য বর্তমানে তাঁরা নয়াদিল্লিতে রয়েছেন।
ভারত মহাসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠা হাজার বছরের পুরনো ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে আইওআরএ-এর সভাপতি হিসেবে ভারত যে সব সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন যে, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সম্মিলিত সমৃদ্ধিকে আরও সুদৃঢ় করতে ভারত তার ‘মহাসাগর’ বিষয়ক ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।
প্রধানমন্ত্রী ‘এক্স’-এ লিখেছেন:
“নয়াদিল্লিতে আয়োজিত আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টার্স-এর ২৫তম বৈঠকে অংশগ্রহণকারী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২৩টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত।
ভারত মহাসাগর হাজার বছর ধরে আমাদের মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে। আইওআরএ-এর সভাপতি হিসেবে, ভারত তার ‘মহাসাগর’ বিষয়ক ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করতে সমস্ত অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে।
@IORAofficial”
SC/MP/NS
Delighted to meet the Foreign Ministers and Heads of Delegation of the 23 Indian Ocean Rim Association Member-States participating in the 25th Meeting of the IORA Council of Ministers in New Delhi. The Indian Ocean has connected our people for millennia. As Chair of IORA, India looks forward to working closely with all partners to advance its vision of MAHASAGAR (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) and to strengthen peace, security, stability and prosperity in the Indian Ocean Region. @IORAofficial
— Narendra Modi (@narendramodi) November 27, 2026