নয়াদিল্লি, ২৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী আজ সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য বৃহত্তর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণের বিষয়ে সরকারের অবিচল সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন।
সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের প্রাক্কালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি ভিডিও বার্তা ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, নারীদের জন্য আসন সংরক্ষণের আকাঙ্ক্ষা কয়েক দশক ধরে চলে আসছে এবং সারা দেশের অগণিত নারী চিঠি ও ব্যক্তিগত আলোচনার মাধ্যমে এই দাবি তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, সরকারের সংকল্প অটুট রয়েছে এবং এর পিছনে সারা দেশের ‘নারী শক্তি’র সমর্থন রয়েছে।
প্রধানমন্ত্রী ‘এক্স’-এ লিখেছেন:
“আমরা আমাদের ‘নারী শক্তি’র কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা পূরণের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ…”
SC/MP/NS
We had made a promise to our Nari Shakti and we remain committed to fulfilling it... https://t.co/ZT3TK71Psh
— Narendra Modi (@narendramodi) November 28, 2026