নতুন দিল্লি, ২৮ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলায় একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ পোস্ট করেছে:
“উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলায় দুর্ঘটনায় প্রাণহানির খবরে আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা: প্রধানমন্ত্রী @narendramodi”
SC/SB/AS
Deeply disturbed to learn about the loss of lives in a mishap in Pauri Garhwal district of Uttarakhand. I extend my condolences to those who have lost their loved ones. Praying for the speedy recovery of the injured. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each of those who lost their lives. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 28, 2026