আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’-এ আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ‘মন কি বাত’ সমাজের প্রতিটি শ্রেণির, দেশের প্রতিটি প্রান্তের সাফল্য ও কৃতিত্বকে তুলে ধরার একটি মঞ্চ এবং এর মাধ্যমে আমরা সমাজের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জের কথা আলোচনা করি, মানুষকে সচেতন করে তুলি। আজকের ‘মন কি বাত’-এ আমি প্রথমেই এমনই একটি বিষয় তুলে ধরছি, আর সেটি হলো ‘ড্রাগস’ বা ‘মাদকাসক্তি’। বন্ধুগণ, আজ সারা বিশ্বে ভারতের যুবসমাজের প্রতিভা নিয়ে কত আলোচনা হচ্ছে! আমাদের যুবসমাজ বড় বড় স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। কিন্তু যুবসমাজের এই স্বপ্নগুলির সামনে ড্রাগস বা মাদকাসক্তি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখে আমার আনন্দ হয় যে আজ দেশে মাদকের বিরুদ্ধে সমাজের সক্রিয়তা বাড়ছে। ‘নেশামুক্ত যুব অভিযান’-ও জোরকদমে চলছে। এমন অনেক অনুপ্রেরণামূলক উদাহরণ আমাদের সামনে উঠে আসছে যেখানে যুবক-যুবতীরা নিজেদের ইচ্ছাশক্তির জোরে মাদকের আসক্তিকে পরাজিত করেছেন, কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সঙ্গে লড়াই করে তাঁরা সেখান থেকে বেরিয়ে এসেছেন। তাঁরা নিজেদের সঙ্গে লড়াই করছেন এবং নিজেদের জীবনকে এক নতুন দিশা দিয়েছেন। আজ ‘মন কি বাত’-এ আমি এমনই এক যুব বন্ধুকে ফোন করেছি। আসুন, তাঁর কাছ থেকেই শুনে নেওয়া যাক, মাদকের বিরুদ্ধে জীবনের এই লড়াইয়ে তিনি কীভাবে জয়ী হয়েছেন, কোন কোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। আসুন, তাঁর কথা শুনি।
যুবসাথী: নমস্কার স্যার, কেমন আছেন আপনি?
প্রধানমন্ত্রী: নমস্কার। আজ আমার একজন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হচ্ছে। আপনার সঙ্গে কখনও দেখা হয়নি, কিন্তু আপনার সম্পর্কে যা শুনেছি—
যুবসাথী: হ্যাঁ স্যার।
প্রধানমন্ত্রী: তাতে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো।
যুবসাথী: হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই স্যার।
প্রধানমন্ত্রী: বন্ধু, আপনি বলুন তো, কীভাবে আপনি নেশার কবলে পড়লেন?
যুবসাথী: স্যার, আমি দিল্লির সদর বাজারে থাকতাম। সেখানে আমার দিদিমার বাড়ি ছিল। ওই এলাকার পরিবেশটা কিছুটা এমন ছিল যে ছোট ছোট বাচ্চারাও মাদক গ্রহণ করত। তাদের দেখে আমার মনে হত, এরা কিছু একটা করে। তাদের চোখগুলো কেমন ঝিমঝিম করত, আধো ঘুমের মত থাকত। এরপর স্যার, এমনও হত যে, স্কুলে আমি উঁচু ক্লাসের ছেলেদের দেখতাম। তারাও একটু অন্যরকম জীবনযাপন করত। আমি ওই সব বিষয়ের প্রতি না, একটু বেশি মনযোগ দিতাম। দশম শ্রেণিতে পড়ার সময় আমি অল্পস্বল্প ড্রাগস নেওয়া শুরু করি। ধীরে ধীরে, ধীরে ধীরে আমার মাত্রা বাড়তে থাকল। আমি বুঝতেই পারি নি, শখের বশে যে জিনিসগুলো করতাম, কখন সেগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেল। আমার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে, চাই তো চাই-ই; ওটা ছাড়া আমি আর কিছুই করতে পারতাম না। খুব আনন্দ পেতাম। আনন্দ পাওয়ার আশাতেই তো শুরু করেছিলাম। করতাম, একটা অন্যরকম অনুভূতি হত, আনন্দ পেতাম। ভালো লাগত। মনে হত, সবকিছু খুব ভালো চলছে—একেবারে নিশ্চিন্ত, বেপরোয়া। কিন্তু তখন আমি জানতাম না, এর জন্য ভবিষ্যতে আমাকে কী দাম দিতে হবে!
প্রধানমন্ত্রী: এর জন্য নিশ্চয়ই অনেক টাকা খরচ করতে হতো এবং আরও কিছু খারাপ অভ্যাসও তৈরি হয়েছিল?
যুবক: হ্যাঁ, স্যার। বাড়ি থেকে কখনও বলতাম বই কিনতে হবে, কখনও স্কুলের ফি দিতে হবে, আবার কখনও পিকনিকে যেতে হবে। কিন্তু সেই টাকা আমি নেশার পেছনেই খরচ করতাম।
প্রধানমন্ত্রী: আচ্ছা, আপনার জীবনে সেই বাঁক কিভাবে এসেছিল, যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এবার নেশা থেকে বেরিয়ে এসে জীবনকে নতুন দিশা দিতে হবে?
যুবক: স্যার, ছোটবেলা থেকেই আমি আমার দাদু দিদার কাছে থাকতাম। আমার শৈশবেই বাবা মারা যান। এরপর দিদা আমার মা ও আমাকে নিজের কাছে নিয়ে আসেন, তাদের কাছে থাকার জন্য। আমি ধীরে ধীরে বড় হয়ে উঠলাম।
তাঁরা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন, আমাদের বাচ্চা একদিন ভালো মানুষ হবে। কিন্তু তেমনটা তারা দেখতে পাননি।
প্রথমে আমার মা মারা যান। তার কিছুদিন পরেই দিদাও মারা যান। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। কারণ তখন তাঁদের ছাড়া আমার দেখাশোনা করার মতো আর কেউ ছিল না।
আমি অনাথ হয়ে গিয়েছিলাম। একেবারে পথে এসে দাঁড়িয়েছিলাম। রাস্তায় রাস্তায় আমার দিন কেটেছে। শীতকালে আলুর বস্তা খালি করে তার মধ্যে ঘুমিয়েছি। ভাণ্ডারায় রুটি খেয়েছি, লঙ্গরেও খাবার খেয়েছি। এই নেশার কারণে জীবনে অত্যন্ত খারাপ সময় দেখেছি।
একসময় মনে হতো মৃত্যু যেন আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার হাত ধরতে চাইছে। সে যেন বলছে, “আমার হাত ধরো, আমি তোমায় আমার কব্জায় নিয়ে নিই।”
কিন্তু আমি তাকে আঙুল পর্যন্ত ছুঁতে দিইনি।
স্যার, ক্রমাগত এসব ঘটনা দেখতে দেখতে আমি ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছিলাম। ভাবছিলাম আমার এবার কী হবে। আমার পরিবারের লোকজনও আমাকে ত্যাগ করেছিলেন।
আমার বাবা তো ছোটবেলায়ই মারা গিয়েছিলেন। আর মা আমাকে দিদার কাছে নিয়ে এসেছিলেন। বাবার দিকের আত্মীয়দের সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না। দাদু ঠাকুমার সঙ্গেও যোগাযোগ ছিল না, মামা-মামিরাও আমাকে ত্যাগ করেছিলেন। একেবারে একদিকে করে দিয়েছিল। তাঁদের মনে হতো, আমার সঙ্গে থাকলে তাঁদের সন্তানদের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। আত্মীয়স্বজনদের কেউই আমার খোঁজ নিতেন না। আমি একেবারে দিশাহারা হয়ে পড়েছিলাম।
আমার বন্ধুরাও সবাই নেশায় আসক্ত ছিল এবং নানা ধরনের খারাপ কাজে জড়িত ছিল। অর্থাৎ কীভাবে নেশা করতে হয়, কীভাবে নেশার জিনিস জোগাড় করতে হয়, কীভাবে খারাপ কাজ করতে হয়—এসবের মধ্যেই আমি জড়িয়ে পড়েছিলাম।
প্রধানমন্ত্রী: না, এই পরিস্থিতির মধ্যে কোন মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই খারাপ অভ্যাস এবং নরকের মতো জীবন থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে?
যুবক: স্যার, আমার একজন সঙ্গী ছিল, সে আমাকে কিছুটা সাহায্য করত। আমি তাকে বলেছিলাম, আমি নেশা ছাড়তে চাই, আমাকে একটু সাহায্য করো। তার কাছ থেকে আমার অনেক প্রত্যাশা ছিল।
কিন্তু উনিও সবশেষে আমায় বুঝিয়ে দিয়েছিলেন যে না আমিও তোমার সঙ্গে নেই। আমি ওখানে একেবারে ভেঙে পড়েছিলাম, আমার শেষ সম্বল ছিল এটাই, শুধুমাত্র একটা নেশার কারণে আমি নিজের মাকে হারিয়েছিলাম, দিদাকে হারিয়েছিলাম, পরিবার হারিয়েছিলাম, শেষ পর্যন্ত ও-ই ছিল আমি ওকেও হারিয়েছিলাম, তাই এখন নিজেকে শুধরে নেওয়া জরুরী। এরপর আমি রিহ্যাবিলিটেশন সেন্টার-এর খোঁজ পেয়েছিলাম। এস পি ওয়াই এম (সোসাইটি ফর দা প্রমোশন অফ ইউথ এন্ড মাসেস) এই নামে একটা সেন্টার রয়েছে। দিল্লির বসন্ত কুঞ্জে এদের প্রধান কার্যালয়, তো আমি ওখানে গেলাম, ওখানে আমি নিজের চিকিৎসা করালাম, তারপর ফিরে এলাম, একাই ছিলাম স্যার, ওখান থেকে ট্রিটমেন্ট নিলাম, বাইরে এলাম। কিন্তু এখানে ফিরে আমার আবার রিল্যাপ্স করলো, সব গন্ডগোল করে ফেলেছিলাম, তখন ওরা আমায় আবার ডাকে, বলে আপনি আসুন। তিনবার এমনটাই হয়েছিল। তারপর আমি ওদের নিজের প্রবলেম বললাম, ওরা জিজ্ঞেস করেছিল আমায় কারণটা যে কেন বারবার রিল্যৈপ্স হচ্ছে, তখন আমি ওদের বলেছিলাম যে আমি একা থাকি। এখান থেকে বেরিয়ে আমি বুঝতে পারি না যে আমি কোথায় যাব, আমার বাড়ি কোথায়, আমি থাকবো কোথায়? এসব আমি বুঝতেই পারি না। এই কারণে আমি ঘুরেফিরে সেই মানুষগুলোর কাছেই পৌঁছে যাই যারা প্রথম থেকে আমার বন্ধু, কারণ আমার থাকার কোন ঠিকানা খুঁজে পাই না, তাই আমি বুঝতে পারি না যে কোথায় যাব।
প্রধানমন্ত্রী:- আপনি সত্যিই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন আর নেশার আকর্ষণ থেকে বেরোনোর এই প্রচেষ্টায় বাধা এসেছে, অর্থাৎ এটা আপনার জন্য খুবই কঠিন সময় ছিল, যেখান থেকে বেরোনোর ইচ্ছে করাও খুব কঠিন ছিল?
যুবা বন্ধু:- স্যার একদিকে ভেতর থেকে ইচ্ছে করত যে ছেড়ে দি, আবার অন্যদিকে মনে হতো যে অল্পই জীবন রয়েছে, নেশা করেই বাঁচি, আর ধীরে ধীরে সব শেষ হোক। স্যার আমি নিজের এই কথাটা না শুনে মনের অন্য কথাটা শুনলাম যে না আমায় নিজের জীবন শোধরাতেই হবে। নিজের জন্য কিছু করতে হবে, আমায় সকলে বলতো যে এ কিছুই করতে পারবে না। এইরকম অবস্থায় আমায় বাড়ির লোকও ছেড়ে দেয়, সকলেই ছেড়ে দেয়।
প্রধানমন্ত্রী:- আপনার নিজের এই অভিজ্ঞতার ভিত্তিতে যদি আপনাকে দেশের যুবাদের কিছু বলতে হয়, যারা এখনো নেশার কবলে পড়ে রয়েছেন, তাহলে সেই সব ছেলেমেয়েদের আপনি কি বলবেন?
যুবা বন্ধু:- স্যার আমি ওদের এটাই বলতে চাই প্রথম প্রথম এই সব জিনিসে খুব আনন্দ পাওয়া যায় কিন্তু এরপরে যে ক্ষতি হয়ে যায় না, তার ফল আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারকেও ভোগ করতে হয়, এর ভেতর কোন লাভ নেই কিচ্ছু নেই শুধু ক্ষতি ক্ষতি ক্ষতি ক্ষতি ছাড়া আর কিছু নেই। যারা এমন নেশাগ্রস্ত হয়ে রয়েছেন তাদের একটা ছোট্ট মেসেজ দিতে চাই আমি। আমাদের জীবন স্যার খুব সুন্দর, খুব ভালো, আমরা যদি সেই জীবনটাকে সুন্দরভাবে বাঁচি তাহলে আমরা প্রত্যেক জিনিসেই আনন্দ খুঁজে পাবো।
প্রধানমন্ত্রী:- আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর আমি আপনাকে শুভকামনা জানাচ্ছি যে আপনি যে যুদ্ধ জয় করেছেন আপনি সবসময় জয়ী হোন। আর কখনো এই নেশার কবলে পড়বেন না এই সংকল্প করে বাঁচুন এবং এরকম যাদের সঙ্গেই আপনার দেখা হবে তাদের বোঝান যে এই পথ ভুল।
যুবা বন্ধু:- হ্যাঁ স্যার, থ্যাঙ্ক ইউ স্যার।
প্রধানমন্ত্রী: অনেক অনেক শুভকামনা বন্ধু, অনেক অনেক শুভকামনা।
যুবক বন্ধু : ধন্যবাদ। স্যার।
বন্ধু, আমি আপনাকে আবারও অনেক অভিনন্দন জানাই যে আপনি ড্রাগসের এই ভয়ানক নেশা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আপনি দেখিয়েছেন যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো লক্ষ্যই আর অসম্ভব থাকে না। আপনার কথা শুনে এরকম অনেক যুবক শক্তি পাবেন, যারা ড্রাগসের নেশা ছাড়তে চান। পরিবারের জন্য, দেশের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ যে তার যুব সমাজ ড্রাগের থেকে বেঁচে থাকেন। আপনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা।
আমার প্রিয় দেশবাসী, জীবনে যখনই আমরা কিছু নতুন শিখি তখন আমাদের এক আলাদা আনন্দ অনুভব হয় আর শেখার তো কোন বয়স হয় না। আজ আমি আপনাদের সঙ্গে দেশের সেই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের কথা বলতে চাই যাদের মধ্যে কিছু নতুন শেখার উৎসাহ দেখতে পাওয়া গেছে। এদের মধ্যে অনেক মানুষ কুড়ি-পঁচিশ বছর ধরে সরকারি সেবায় নিযুক্ত। এত দীর্ঘ অভিজ্ঞতা হওয়া সত্বেও, তারা নিজেদের কর্তব্য পালন করার সঙ্গে সঙ্গে, কিছু নতুন শেখার জন্য সময় বের করছেন আর সেই জন্য তারা একটি ডিজিটাল প্লাটফর্মের সাহায্য নিচ্ছেন। যার নাম iGOT কর্মযোগী। এই প্লাটফর্মে সরকারি কর্মচারীদের জন্য ১৭ টি ভারতীয় ভাষায় সাত হাজারেরও বেশি কোর্স রয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী অনেক কোর্স সম্পূর্ণ করেছেন। কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বিষয়ে পড়ছেন, তো কেও ইন্ডিয়ান সাইন লেঙ্গুয়েজ শিখছেন। AI আর নতুন টেকনোলজি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমি আমাদের কর্মযোগীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখতে পাচ্ছি। এর সঙ্গে জড়িত ২০০ এরও বেশি এমন কোর্স আছে যাতে সোয়া তিন কোটিরও বেশি কোর্স completion হয়ে গেছে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশের কর্মচারীরাও এর সঙ্গে যুক্ত। আমাদের আশা বোনেরা, অঙ্গনওয়াড়ি কার্যকর্তা, আমাদের শিক্ষক, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মচারী এরা প্রত্যেকেই সরকারি ব্যবস্থার এমন অঙ্গ, যাদের সঙ্গে দেশবাসীর প্রত্যেক দিনের সম্পর্ক। IGOT কর্মযোগী এর কোনো কোর্স করে যখন এই বন্ধুরা নতুন কিছু শিখে কর্মযোগী হয়ে ওঠেন, তখন তার লাভ সেই প্রত্যেকটি মানুষ পান যাদের মধ্যে এরা কাজ করেন। বন্ধুরা, “নাগরিক দেবো ভব” মিশন কর্মযোগীর এটা মূল মন্ত্র। দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীদের মধ্যে শেখার এই উৎসাহ বিকশিত ভারতের যাত্রায় অনেক বড় শক্তি।
আমার প্রিয় দেশবাসী, একটু ভাবুন আপনার মোবাইল ফোন কোথাও হারিয়ে গেলে কত অসুবিধা হয়। মোবাইলে আপনার কন্টাক্টস আছে, ছবি আছে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে আরও না জানি কত জরুরী তথ্য আছে। একবার ফোন হারিয়ে গেলে সেটা ফেরত পাওয়ার আশা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু এখন আর সেটা হবে না। আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোন আপনি ফেরত পেতে পারেন আর তাতে ভারত সরকারের ডিজিটাল platform আপনাকে অনেক বড় সাহায্য করতে পারে। এই প্লাটফর্মের নাম ‘ সঞ্চার সাথী ‘। এখনো পর্যন্ত সঞ্চার সাথীর পোর্টালে প্রায় ৩০ কোটিরও বেশি visit হয়েছে। প্রায় তিন কোটি বার এই অ্যাপ ডাউনলোড করা হয়ে গিয়েছে।
বন্ধুরা, এখন প্রশ্ন হল সঞ্চার সাথী এই কাজ করে কিভাবে? আসলে প্রত্যেক মোবাইল ফোনের নিজস্ব একটি পরিচয় থাকে।
‘সঞ্চার সাথী’ এই পরিচিতির সাহায্যেই আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি খুঁজতে সাহায্য করে। আপনি পুলিশে অভিযোগ জানানোর সাথে সাথে ‘সঞ্চার সাথী’ তে নিজের মোবাইলের I.M.E.I নম্বর এবং কিছু জরুরী তথ্য দিয়ে ফোন টি ব্লক করে দিতে পারেন। এর পর কোন ব্যাক্তি এতে নতুন সিম ভরে ও এটা ব্যবহার করতে পারবে না। তবে এর বৈশিষ্ট্য এখানেই শেষ নয় । যে মুহূর্তে কেউ এই মোবাইল টি তে নতুন সিম ভরে network এর সাথে যুক্ত হতে চেষ্টা করবে, পুলিশের পক্ষে তার খোঁজ পাওয়া আরো সহজ হয়ে যাবে। বন্ধুরা, এই ব্যবস্থার সাহায্যে পুরো দেশে চোদ্দ লাখের ও বেশি হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেয়ে তাদের মালিক দের ফেরৎ ও দেওয়া হয়েছে । অর্থাৎ যে ফোন কখনো হারিয়ে গেলে ফিরে পাওয়ার কোন আশা থাকতো না, আজ প্রযুক্তি তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা জাগাচ্ছে।
বন্ধুরা, ‘সঞ্চার সাথী’ আমাদের একে অপরকে সাহায্য করার সুযোগ ও দেয়। মনে করুন, আপনার কাছে কোন ফোন এলো, কেউ ঠকাবার উদ্দেশ্যে আপনার কাছে OTP চাইল। আপনি বুঝতে পারলেন এ কোন ঠগ, আপনি ফোন টা কেটে দিলেন। কিন্তু, যে ঠগের হাত থেকে আপনি বেঁচে গেলেন, হতে পারে এরই পরের কল কোন বয়স্ক ব্যক্তির কাছে এলো, যিনি এর ফাঁদে পড়ে গেলেন। এ অবস্থায়, আপনি ‘সঞ্চার সাথী’ তে ঐ সন্দেহ জনক কলটির তথ্য অবশ্যই দিন । পুণের নিবাসী হিমাংশু সিংহ জী, এই ধরনের তিনশ টির ও বেশি নম্বর সম্পর্কে সঞ্চার সাথীতে রিপোর্ট করেছিলেন। ওনার প্রচেষ্টায় গত এক বছরে প্রায় আঠারো হাজার মোবাইল কানেকশন ক্যান্সেল করাতে সাহায্য করেছে। এই রকমই অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বিবেক অল্হারী জী একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করেন। ইনি সঞ্চার সাথী তে নয়শো টির ও বেশি ফ্রড কল নম্বর শেয়ার করেন।
তাঁর প্রচেষ্টার ফলে প্রায় সতের হাজার মোবাইল কানেকশন কাটা সম্ভব হয়েছে। আপনারা ও এঁদের থেকে নিশ্চই শিখুন। আপনার এই ছোট চেষ্টায় দেশের কোন অন্য প্রান্তে কোন পরিবারের সারা জীবনের সঞ্চয় বেঁচে যেতে পারে ।
বন্ধুরা, ‘সঞ্চার সাথী’র সাথে আমাদের ব্যাঙ্ক, পেমেন্ট apps, টেলিকম কোম্পানি গুলি এবং পুলিশ সমেত ষোলোশোর বেশি সংস্থা জড়িত। এতে সাইবার অপরাধের অনেক প্রয়াস সময় থাকতে অসফল করতে সাহায্য পাওয়া গেছে। এই ব্যবস্থার সাহায্যে এখনো পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকার ও বেশি লোকসান, যা হতে পারতো, আটকানো গেছে। এই app তেইশ টি ভাষায় উপলব্ধ ও এটি ব্যাবহার করাও খুব সহজ। আপনি ও ‘সঞ্চার সাথী’ র সম্পর্কে বেশি বেশি করে লোকেদের জানান। আমাদের ছোট ছোট সচেতনতা ডিজিটাল দুনিয়া কে আমাদের জন্য আরো সুরক্ষিত করতে পারে।
আমার প্রিয় দেশবাসী, আমরা যখনই কোন নতুন জায়গায় যাই, আমাদের ইচ্ছা হয় সেখানকার প্রসিদ্ধ জায়গা গুলি দেখার, সেখানকার খাবার দাবার চেখে দেখার। আমার আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যেখানেই ঘুরতে যান সেখানকার মিউজিয়াম গুলি সম্পর্কে নিশ্চই খোঁজখবর করুন। সম্প্রতি, ভারতের মিউজিয়াম গুলির সঙ্গে জড়িত কিছু এমন খবর পাওয়া গেছে যা অত্যন্ত উৎসাহিত করার মত। বন্ধুরা, পাটনায় অবস্থিত বিহার মিউজিয়াম পৃথিবীর একশোটি শ্রেষ্ঠ মিউজিয়ামের লিস্টে নবম স্থান পেয়েছে। এই লিস্টে বিহার মিউজিয়াম পুরো এশিয়ায় প্রথম স্থানে আছে। আপনারা Paris এর Louvre (ল্যুভর) মিউজিয়ামের নাম শুনে থাকবেন। নিউইয়র্কে ‘The Met’ মিউজিয়াম ও বিশ্বে খুব প্রসিদ্ধ। বিহার মিউজিয়াম এই লিস্টে এই দুটির থেকে আগে আছে।
বন্ধুরা, গুজরাতের বডনগরে ও একটি অত্যন্ত অভিনব মিউজিয়াম আছে। এর নাম ‘ অনন্ত অনাদি বডনগর archeological মিউজিয়াম’। বডনগরে পুরাতত্ব বিভাগের খননের সময় ইতিহাসের ভিন্ন ভিন্ন কালখন্ডের সঙ্গে যুক্ত অনেক বস্তু পাওয়া গেছে । যে জায়গায় এই খনন কার্য চলে, সেখানেই এই মিউজিয়াম টি গড়ে তোলা হয়। এখানে একটি এমন রাস্তা বানানো হয়েছে, যা দিয়ে চলতে চলতে আপনি মাটির কয়েক মিটার নীচে পর্যন্ত যে খননের কাজ হয়েছে, তা দেখতে পারবেন। বডনগর মিউজিয়ামে পাঁচ হাজারের বেশি প্রাচীন কলাকৃতি প্রদর্শিত করা হয়েছে । এই মাসেই বার্লিনে বডনগর মিউজিয়াম কে ডিজাইনের দুনিয়ার সবচেয়ে বড় সম্মান ‘ Red Dot: Best of the Best Award’ দেওয়া হয়। এটি ভারতের প্রথম মিউজিয়াম যে এই সম্মান পেয়েছহে। বন্ধুরা, বডনগর সেই শহর যা হাজারের ও বেশি বছর ধরে জীবন্ত, ঠিক কাশীর মত। আর সংযোগ দেখুন, বডনগরে আমি জন্মেছি আর কাশীর আমি সাংসদ। এই কিছু দিন আগে কাঞ্চী কামকোঠি পীঠের পূজনীয় শংকরাচার্য জী ও বডনগর গিয়েছিলেন। উনি বডনগর কে ‘গুজরাটের কাশী’ বলে পরিচিতি দেন।
বন্ধুরা, শিল্পকলার জগতেও ভারত এক খুব বড় উপলব্ধি অর্জন করেছে। ইটালির ভেনিসে এক অত্যন্ত প্রতিষ্ঠিত কলা প্রদর্শনী হয়ে থাকে’ Venice Art Biennale’ . একে কলা জগতের অলিম্পিক ও বলা হয়। এবার এখানে প্রায় সাড়ে চার লাখ লোক ভারতের pavilion ঘুরে দেখেন। বিশেষ ব্যাপার হল সমগ্র বিশ্ব থেকে আসা দর্শকেরা ভোট দিয়ে ভারতের pavilion টি সর্বশ্রেষ্ঠ হিসেবে বেছেছেন। আমাদের কলাকুশলীরা দেখিয়েছেন ভারতের পরম্পরাগত শিল্পকে যদি নতুন রূপে প্রস্তুত করা যায়, তবে তা পুরো বিশ্বের মন জয় করে নিতে পারে।
বন্ধুরা, এবার ভারতেও শিল্প, স্থাপত্য এবং ডিজাইনের এক বিশাল উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে ‘India Biennale’ শুরু হবে। এবার টানা ১০৮ দিন ধরে দেশের ঐতিহাসিক স্মারক, মিউজিয়াম এবং আর্ট গ্যালারিগুলো এই উৎসবের অংশ হয়ে উঠবে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, সময় বের করে আপনাদের সন্তানদেরও এই আয়োজনে অবশ্যই নিয়ে যাবেন। নিজেদের ঐতিহ্য সম্পর্কে আমরা যত বেশি জানব, ভারতকে জানার আমাদের এই যাত্রা ততই সমৃদ্ধ হয়ে উঠবে।
আমার প্রিয় দেশবাসী, শীতকালের কথা উঠলে গুড়ের মিষ্টত্বের কথা না বলে কি থাকা যায়! যুগ যুগ ধরে আমাদের ঘরে ঘরে স্বাদ ও স্বাস্থ্যের ভান্ডার এই ‘গুড়’ আজ সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। তামিলনাড়ুর ইরোডের অর্গানিক পালমায়রা জ্যাগেরি প্রথমবারের মতো ইউরোপে পৌঁছেছে। এতে গুড়ের ঐতিহ্যবাহী স্বাদের পাশাপাশি গুণমানও বজায় রয়েছে। ‘মন কি বাত’-এ আমরা আগেও মধুর মিষ্টি এবং ‘সুইট রেভোলিউশন’ নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের গুড়ের মাধুর্যও নতুন নতুন বাজারে পৌঁছে যাচ্ছে।
বন্ধুরা, ভারতের চকলেটও বিশ্বে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করছে। গত বছরেই চকলেট এবং কোকো দিয়ে তৈরি পণ্যের রপ্তানি প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের চকলেট প্রস্তুতকারক উদ্যোক্তারাও নতুন নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসছেন। আজ এই ক্ষেত্রে আমাদের বহু স্টার্টআপ উদ্ভাবনী কাজ করছে। অনেক স্টার্টআপ স্থানীয় উপকরণ ব্যবহার করে নতুন নতুন ফ্লেভার তৈরি করেছে। এর ফলে আমাদের কৃষক, মা-বোন এবং তরুণ উদ্যোক্তা— সকলের জন্যই নতুন সুযোগ তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনারা কি জানেন যে চকলেট এবং গুজরাটের কচ্ছের মধ্যেও এক চমৎকার যোগসূত্র রয়েছে? সেই সংযোগটি হলো উটের দুধ দিয়ে তৈরি চকলেটের। এখানকার উটপালকরা যে দুধ সরবরাহ করেন, আমূল তা ব্যবহার করে চকলেট, কেশর-ফ্লেভারড মিল্ক এবং রাজভোগ আইসক্রিমও তৈরি করছে। ক্যামেল মিল্ক সংক্রান্ত পরিসংখ্যানগুলো অত্যন্ত উৎসাহজনক। সরহদ ডেইরিতে ক্যামেল মিল্কের দৈনিক সংগ্রহ ১৩০০ লিটার থেকে বেড়ে সাড়ে পাঁচ হাজার লিটারে পৌঁছে গেছে। ২০১৭-১৮ সালের তুলনায় এটি চার গুণেরও বেশি। এখন ক্যামেল মিল্ক এমন সব প্যাকেও পাওয়া যাচ্ছে, যাতে তা দীর্ঘদিন ভালো থাকে। এর পাউডারও তৈরি করা হচ্ছে। যার ফলে কচ্ছ থেকে দূরে বসবাসকারী দূরবর্তী ক্রেতাদের কাছেও এর সহজলভ্যতা বেড়েছে। বন্ধুরা, বিশেষজ্ঞরা জানান যে ক্যামেল মিল্কের অনেক স্বাস্থ্যগুণও রয়েছে। যাঁদের সুগারের সমস্যা আছে, তাঁদের জন্য এটি ভালো বলে মনে করা হয়। যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে ,তাঁদের জন্যও এটি একটি চমৎকার বিকল্প হতে পারে। এতে ফ্যাট এবং কোলেস্টেরলও কম থাকে।
বন্ধুরা, সুরাটের শ্মিটেন (Schmitten) চকলেটও আজ ‘মেড ইন ইন্ডিয়া ফাইন চকলেট’ হিসেবে সারা বিশ্বে নিজের বিশেষ পরিচয় গড়ে তুলছে। আমাদের দেশে আজ স্টাইলিশ চকলেট বুটিকের এক নতুন ট্রেন্ডও দেখা যাচ্ছে। এখানে আপনারা চকলেটের সাথে লাক্সারি এক্সপেরিয়েন্সও পাবেন, যেখানে ভারতীয়ত্বের ছোঁয়া স্পষ্ট। আমাদের মিষ্টির শতাব্দী প্রাচীন ঐতিহ্য আজ নতুন নতুন উদ্ভাবনের সাথে এগিয়ে চলেছে এবং এর মাধুর্য আমাদের কৃষক ও তরুণ উদ্যোক্তাদের জীবনেও মিশে যাচ্ছে।
বন্ধুরা, চকলেট নিয়ে তো অনেক কথা হলো, এবার একটু শরীরচর্চার কথাও তো হওয়া উচিত। সাইক্লিং, এর জন্য একটি চমৎকার মাধ্যম। আমি অত্যন্ত আনন্দিত যে ফিট ইন্ডিয়ার ‘Sundays on Cycle’ ১০০টি পর্ব পূর্ণ করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে এটি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন কোনো রবিবার যায়নি, যেদিন এর আয়োজন হয়নি। ৩০ হাজারেরও বেশি স্থানে প্রায় ৩৭ লক্ষ মানুষ এর সাথে যুক্ত হয়েছেন। আরও একটি সুখবর এসেছে পুনে থেকে। এখানে ২০৩২ সালের UCI Road World Championship অনুষ্ঠিত হবে। খেলাধুলায় ভারত ক্রমাগত নতুন নতুন সাফল্য অর্জন করছে। আমাদের ফুটবল দল দশম বারের মতো SAFF Championship জিতে রেকর্ড করেছে। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন জার্মানি এবং জাপানে পরপর দুটি Super 500 শিরোপা জিতেছেন। তিনি কুমামোতো মাস্টার্স (Kumamoto Masters) জয়ী প্রথম ভারতীয় হয়েছেন। অন্যদিকে, পি.ভি. সিন্ধু “হাইলো ওপেন” (Hylo Open) জিতে ভারতের ঝুলিতে আরও একটি শিরোপা এনে দিয়েছেন। আমাদের তরুণ চ্যাম্পিয়নদের জন্য আরও একটি বড় সুযোগ আসতে চলেছে। তেলেঙ্গানার ছয়টি শহরে ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অষ্টম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস অনুষ্ঠিত হবে। আমি সকল খেলোয়াড় এবং অ্যাথলেটদের শুভেচ্ছা জানাই— ‘খেলতে থাকুন, বিকশিত হতে থাকুন’।
বন্ধুরা, দেশের অনেক অংশে শীত পড়ে গেছে। পরিবর্তনশীল এই আবহাওয়ায় আমাদের ফিটনেসের দিকে আরও বেশি নজর দিতে হবে। ফিট ইন্ডিয়া মুভমেন্টকে আমাদের পূর্ণ উৎসাহের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। খাবারে তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর যে অনুরোধ আমি আপনাদের করেছিলাম, তা-ও মনে রাখবেন। স্থূলতা বা ওবেসিটি আমাদের দেশের জন্য একটি অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের এটিকে কখনোই অবহেলা করা উচিত নয়। ক্রমবর্ধমান স্থূলতা নানা ধরনের রোগের জন্ম দেয়। তাই নিজেদের খাওয়া-দাওয়া এবং শরীরচর্চার ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে। বন্ধুরা, আমাদের ভারতভূমিতে প্রবাহিত সেবার এই ভাবনা আজ সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে।
বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভারতীয়রা এমনই অনেক সেবামূলক কাজে এগিয়ে এসে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ‘মন কি বাত’-এ আমি একাধিক সময় আপনাদের বিভিন্ন দেশে চলতে থাকা এমন সেবামূলক উদ্যোগের কথা জানিয়েছি। সম্প্রতি আমার, কানাডায় এমনই কয়েকটি উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এর মধ্যে একটি হল ‘সাই ধাম ফুড ব্যাঙ্ক’। এর মিশন হল, কেউ যেন অভুক্ত অবস্থায় ঘুমোতে না যান। এই উদ্যোগের মাধ্যমে বর্তমানে প্রতি মাসে গ্রেটার টরন্টো এবং হ্যামিল্টন এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে সাহায্য করা হচ্ছে। এই ফুড ব্যাঙ্কের মাধ্যমে প্রবীণ নাগরিকদের পাশাপাশি দিব্যাঙ্গজন (বিশেষভাবে সক্ষম) ব্যক্তিদের কাছেও খাবার পৌঁছে দেওয়া হয়। কানাডার রেড এফএম-এর সঙ্গে যুক্ত কুলবিন্দর সংঘেরা জি এমনই একটি প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কমিউনিটি রেডিওকে মানুষের মধ্যে সংযোগ স্থাপন এবং সেবামূলক কাজের মাধ্যম বানিয়েছেন। তাঁর এই প্রচেষ্টার অনুপ্রেরণা হল শ্রী গুরু নানক দেব জির শিক্ষা এবং শিখ ধর্মের সেবাভাব।
আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগেই আমরা ‘প্রকাশ পরব’ উদযাপন করেছি। দিল্লিতে ‘শবদ কীর্তন’-এ অংশ নেওয়ার সৌভাগ্য আমারও হয়েছে। এই পবিত্র অভিজ্ঞতা সবসময় আমার সাথে থেকে যায়। বন্ধুরা, আমাদের শিখ গুরুদের চিত্র দেখলে মন শ্রদ্ধায় ভরে ওঠে। কিছু মানুষ হয়তো ভাবেন, এই পবিত্র চিত্রগুলি কে বানিয়েছেন? শিখ গুরুদের এমন অসাধারণ ছবি বানাতেন মহান শিল্পী শোভা সিং জি। আজ, ২৯ নভেম্বর, তাঁর ১২৫তম জন্মজয়ন্তী। শোভা সিং জি কয়েক বছর সেনাবাহিনীতে ড্রাফটসম্যান হিসেবেও কাজ করেছিলেন। সেই সময় তিনি বাগদাদেও নিজের পরিষেবা দিয়েছিলেন। শোভা সিং জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর সম্মানে স্মারক মুদ্রা প্রকাশ করায় শিখ সম্প্রদায়ের মধ্যেও যথেষ্ট আনন্দ ছড়িয়েছে।
বন্ধুরা, আরও এক মহান ব্যক্তির কথা আমি ‘মন কি বাত’-এর শ্রোতাদের জানাতে চাই – তিনি হলেন বি. এন. রাও।
আমাদের সংবিধান নির্মাণে শ্রী বি. এন. রাও জির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাত্র দু’দিন আগেই আমরা সংবিধান দিবসও উদযাপন করেছি। আগামীকাল, অর্থাৎ ৩০ নভেম্বর, বি. এন. রাও জির পুণ্যতিথি আছে। ভারতীয় সংবিধানের রূপরেখা তৈরিতে তাঁর ঐতিহাসিক অবদান দেশ চিরকাল মনে রাখবে। তাঁকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই।
আমার প্রিয় দেশবাসী, প্রতি মাসে ‘মন কি বাত’-এর জন্য আপনারা যে বার্তাগুলি আমাকে পাঠান, সেগুলির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা অসাধারণ উদ্যোগগুলির কথা জানার সুযোগ আমি পাই। কত মানুষের ভালো কাজ আপনাদের মাধ্যমে গোটা দেশের সামনে উঠে আসে। আপনারা এভাবেই নিজেদের অভিজ্ঞতা, মতামত এবং পরামর্শ আমার সঙ্গে ভাগ করে নিতে থাকুন। আগামী মাসে যখন আমরা আবার মিলিত হব, তখন দেশবাসীর এমনই কয়েকটি অনুপ্রেরণামূলক কাহিনি নিয়ে আলোচনা করব।
আপনি নিজের এবং আপনার পরিবারের যত্ন নেবেন। আর হ্যাঁ, ফিট ইন্ডিয়ার কথা ভুলবেন না। এখন খুব মনোরম আবহাওয়া, তাই অবশ্যই রোজ একটু একটু করে ব্যায়াম করুন। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।
Today's #MannKiBaat brings inspiring efforts of people making a difference across India. Do hear! https://t.co/XVWNJaKgQm
— PMO India (@PMOIndia) November 29, 2026
Many young people are inspiring others by overcoming drug addiction through determination and willpower. #MannKiBaat https://t.co/uxMg72vidv
— PMO India (@PMOIndia) November 29, 2026
In today's #MannKiBaat, PM @narendramodi spoke to a young man who overcame drug addiction and shared his journey and struggles. https://t.co/3a9wHo1Aid
— PMO India (@PMOIndia) November 29, 2026
Learning has no age limit! #MannKiBaat https://t.co/yHz86xSsiB
— PMO India (@PMOIndia) November 29, 2026
Lost your mobile phone? Here's what you MUST DO! The Sanchar Saathi app helps users track lost or stolen mobile phones, report suspected fraud calls and make the digital space safer. #MannKiBaat https://t.co/CHF6Jf5cgg
— PMO India (@PMOIndia) November 29, 2026
India's museums are making headlines globally! #MannKiBaat https://t.co/M4ZAeRSVb6
— PMO India (@PMOIndia) November 29, 2026
India's traditional art is winning hearts across the world! After recognition at the Venice Art Biennale, India is now set to host its own India Biennale. Beginning in Delhi this December, the celebration will showcase India's rich art, architecture and heritage. #MannKiBaat https://t.co/OWvTKbFOAi
— PMO India (@PMOIndia) November 29, 2026
A sweet blend of tradition and innovation is putting Indian chocolate on the world map! #MannKiBaat https://t.co/kPhTeGmQeN
— PMO India (@PMOIndia) November 29, 2026
The spirit of Seva! The Indian diaspora is contributing to community service around the world. Here is an inspiring effort from Canada. #MannKiBaat https://t.co/MOTH2fHi0Y
— PMO India (@PMOIndia) November 29, 2026
The iconic portraits of the Sikh Gurus were created by renowned artist Sobha Singh Ji, whose 125th birth anniversary is being celebrated today. #MannKiBaat https://t.co/hSF8dOD3zu
— PMO India (@PMOIndia) November 29, 2026