Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কাশী তামিল সঙ্গমম ৫.০-এর সূচনা উপলক্ষে অংশগ্রহণকারীদের উষ্ণ স্বাগত জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৮ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘কাশী তামিল সঙ্গমম’-এর পঞ্চম সংস্করণের সূচনায় অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। তিনি তামিলনাড়ু এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে চিরন্তন শহর কাশীতে আগত সকল অংশগ্রহণকারীকে উষ্ণ স্বাগত জানিয়েছেন।

এবারের আয়োজনের মূল বিষয়বস্তু ‘তিরুক্কুরাল পইলভোম’ (আসুন তিরুক্কুরাল শিখি)-এর বিশেষ তাৎপর্যের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, মহান কবি-সাধক তিরুবল্লুবরের কালজয়ী প্রজ্ঞা মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে অমূল্য দিকনির্দেশনা প্রদান করে। তিনি ৫০টি ভাষায় (যার মধ্যে ১০টি বিদেশি ভাষাও অন্তর্ভুক্ত) ‘তিরুক্কুরাল’-এর অনুবাদ প্রকাশের প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে তিরুবল্লুবরের দর্শনকে আরও জনপ্রিয় করে তুলতে সাহায্য করবে।

 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

“আমি অত্যন্ত আনন্দিত যে আজ ‘কাশী তামিল সঙ্গমম ৫.০’ শুরু হয়েছে!

তামিলনাড়ু এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে চিরন্তন শহর কাশীতে আগত সকলকে জানাই উষ্ণ স্বাগত।

এবারের সঙ্গমমের মূল বিষয়বস্তু ‘তিরুক্কুরাল পইলভোম’ (আসুন তিরুক্কুরাল শিখি) অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান তিরুবল্লুবরের প্রজ্ঞা মানবজীবনের নানা দিক নিয়ে অমূল্য দিকনির্দেশনা দেয়। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, ‘তিরুক্কুরাল’ ৫০টি ভাষায় অনূদিত হয়েছে, যার মধ্যে ১০টি বিদেশি ভাষাও রয়েছে। এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে মহান তিরুবল্লুবরের চিন্তাধারা তরুণ প্রজন্মের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠুক – এই কামনা করি।

গত কয়েক বছরে, ‘কাশী তামিল সঙ্গমম’ সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদানের একটি প্রাণবন্ত মঞ্চ হয়ে উঠেছে। একই সঙ্গে, এর মাধ্যমে ‘শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাও আরও শক্তিশালী হয়েছে।”

‘காசி தமிழ்ச் சங்கமம் 5.0’ இன்று தொடங்கியுள்ளதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! 

தமிழ்நாட்டிலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் அமரத்துவமிக்க காசி நகரத்திற்கு வருகைதரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த ஆண்டு சங்கமத்தின் கருப்பொருளான ‘திருக்குறள் பயில்வோம்’ என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மானிட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்தாழமிக்க வழிகாட்டுதல்களை திருவள்ளுவப் பெருந்தகையின் ஞானம் வழங்குகிறது. 10 வெளிநாட்டு மொழிகள் உட்பட 50 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது அற்புதமானது. திருவள்ளுவப் பெருந்தகையின் சிந்தனைகள், இளைஞர்களிடையே இன்னும் பரவலாகச் சென்றடைய இதுபோன்ற முன்முயற்சிகள் வழிவகுக்கட்டும்.

தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ‘காசி தமிழ்ச் சங்கமம்’ கலாச்சார, அறிவுசார் பரிமாற்றங்களுக்கான ஒரு சிறப்புமிக்க தளமாகப் பரிணமித்துள்ளது. அதே வேளையில் ‘உன்னத பாரதம்’ என்ற ஒருமைப்பாட்டுணர்வும் இந்த சங்கமத்தால் வலிமையடைந்துள்ளது.

@KTSangamam.”

 

https://x.com/narendramodi/status/2126645730068906275?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2126645730068906275%7Ctwgr%5Eed66105210bb7f93d54785b3f6f7958e0853c36e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2343091reg%3D3lang%3D1

 

 

SC/SB/AS