Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সড়কপরিবহণ ও মহাসড়ক ক্ষেত্রে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে সহযোগিতা প্রসারের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও সংযুক্তআরব আমীরশাহী সড়ক পরিবহণ এবং মহাসড়ক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার ঘটাবে। এ সম্পর্কিত একটি প্রস্তাব আজ অনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সহযোগিতা প্রসারের লক্ষ্যেপ্রস্তাবিত মউটি স্বাক্ষরিত হবে ভারতের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এবং সংযুক্তআরব আমীরশাহীর যুক্তরাষ্ট্রীয় স্থল ও নৌ-পরিবহণ কর্তৃপক্ষের মধ্যে।

প্রস্তাবিতমউটিতে এই দুই দেশের মধ্যে সহযোগিতা প্রসার ও বিনিময় এবং যৌথভাবে কাজ করে যাওয়ারওপর জোর দেওয়া হবে। শুধু তাই নয়, এর সুবাদে পরিকাঠামো প্রসারের ক্ষেত্রে বিনিয়োগবৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে দক্ষতাও বৃদ্ধি পাবে। এর ফলশ্রুতিতে দক্ষ,ব্যয়সাশ্রয়ী, নিরাপদ এবং পরিবেশ-বান্ধব এক সড়ক পরিবহণ ব্যবস্থা গড়ে উঠবে দুটিদেশেই।

PG/SKD/SB