Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কৃষি সহযোগিতা প্রসারে মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয়মন্ত্রিসভার


কৃষি ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিরমধ্যে মউ স্বাক্ষরের একটি প্রস্তাব অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক আজ এখানে অনুষ্ঠিত হয়।

এই মউ স্বাক্ষরের ফলে উপকৃত হবে দুটি দেশই। শ্রেষ্ঠ কৃষি পদ্ধতি এবংউন্নততর উৎপাদনশীলতা সম্পর্কে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ লাভকরবে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি। এছাড়াও, মউ স্বাক্ষরের বিশেষ সুফল হিসেবেআন্তর্জাতিক বাজারে আরও বেশি করে পৌঁছে যাওয়ার সুযোগ পাবে এই দুটি দেশ।

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে প্রস্তাবিত মউ-এর আওতায় কৃষিপ্রযুক্তি সম্পর্কে পরস্পরের মধ্যে সহযোগিতা প্রসারের পাশাপাশি, উৎপাদন ওউৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কৃৎকৌশল উদ্ভাবনও সম্ভব হয়ে উঠবে। এর ফলে,নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তার বিষয়টিও।

PG/SKD/DM