Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও পেরুর মধ্যে বাণিজ্য চুক্তিসম্পাদের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


পণ্য, পরিষেবা ও বিনিয়োগের ক্ষেত্রে পেরুর সঙ্গে এক বাণিজ্য চুক্তিসম্পাদনের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনেরসিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫-র ১৫ জানুয়ারি ভারত ও পেরুর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদনেরসম্ভাবনা খতিয়ে দেখতে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে এক যৌথ সমীক্ষা গোষ্ঠী গঠন করাহয়। এই সমীক্ষার কাজ শেষ হয় ২০১৬-র ২০ অক্টোবর এবং গোষ্ঠীর পক্ষ থেকে একটিপ্রতিবেদনও পেশ করা হয় দু’দেশের সরকারের কাছে। ঐ প্রতিবেদনে পণ্য, পরিষেবা ওবিনিয়োগের ক্ষেত্রে বাণিজ্য চুক্তি সম্পর্কিত আলাপ-আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ারসুপারিশ করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, পেরুর সঙ্গে ভারতের মৈত্রী সম্পর্ক দীর্ঘদিনের।বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এবং বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে পেরু বরাবরইসহযোগিতা করে আসছে ভারতের সঙ্গে। এই পরিস্থিতিতে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটিসম্পাদিত হলে ভারত-পেরু মৈত্রী সম্পর্কের ক্ষেত্রে তা এক বিশেষ দিকচিহ্ন হয়ে উঠবেবলে আশা করা হচ্ছে।

PG/SKD/DM