পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার ভারত ও সংযুক্তআরব আমীরশাহীর মধ্যে নৌ-পরিবহণ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়েস্বাক্ষরিত সমঝোতাপত্রটি অনুমোদিত হয়েছে।
এই প্রস্তাবিতসমঝোতাপত্র নৌ-পরিবহণের সুবিধা ও উন্নয়ন, অন্তঃশুল্ক ও অন্যান্য প্রয়োজনীয়আনুষ্ঠানিকতা যেখানেই সম্ভব বিশেষ করে বন্দরগুলিতে সহজ-সরল করে তুলবে এবং বর্জ্যনিষ্কাশনের জন্য বর্তমান ব্যবস্থাগুলির ব্যবহারে সহায়তা করবে।
এই সমঝোতাপত্রদু’দেশের জাহাজ সংস্থাগুলিকে সুস্থায়ী বাণিজ্যিক কাজকর্ম চালিয়ে যেতে দ্বিপাক্ষিকও বহুপাক্ষিক ব্যবস্থা গ্রহণে সক্ষম করবে।
PG /SB