Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রীর


মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মিঃ ডোনাল্ড ট্রাম্প দায়িত্বভারগ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :

“মার্কিনপ্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আগামীবছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরোত্তর সাফল্যের লক্ষ্যে তাঁর নেতৃত্বদানেরজন্য আন্তরিক শুভকামনা জানাই।

আমাদের মিলিতমূল্যবোধ ও সাধারণ স্বার্থের মধ্যেই নিহিত রয়েছে ভারত-মার্কিন কৌশলগতঅংশীদারিত্বের সম্পর্ক।

ভারত-মার্কিনসম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং আমাদের সহযোগিতার সম্ভাবনাময়দিকগুলির সুফল আহরণে প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার জন্য আমরাবিশেষভাবে আগ্রহী।”

PG/SKD/DM/