Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সমবায় ব্যাঙ্কগুলিকে ঋণদানে স্বল্প মেয়াদে বাজার থেকে টাকা তোলায় নাবার্ডকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরপৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকে আজ যেসব সূচনা-উত্তর অনুমোদন দেওয়া হয়েছেতার মধ্যে রয়েছে :

১) সমবায় ব্যাঙ্কগুলিকে ৪.৫ শতাংশ হারে ঋণ দিতে বাজার থেকে চলতি সুদের হারেপ্রায় ২০ হাজার কোটি টাকা স্বল্প মেয়াদী ভিত্তিতে তোলার জন্য জাতীয় কৃষি ওগ্রামোন্নয় ব্যাঙ্ক নাবার্ডকে অনুমোদন।

২) কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে নাবার্ডকে অতিরিক্তি মূলধন হিসেবে ২ হাজার কোটিটাকা প্রদানের সিদ্ধান্ত। শুরুতে ২০১৬-১৭-র আর্থিক বছরে অতিরিক্ত ৫০০ কোটি টাকারমূলধন দেওয়া যেতে পারে।

৩) কৃষি, সমবায় ও কৃষক উন্নয়ন প্রকল্প অনুসারে সুদের ক্ষেত্রে ১.৮ শতাংশ এবংনাবার্ডের প্রশাসনিক ব্যয় হিসেবে ০.২ শতাংশ প্রদান করা হবে। তবে সুদের হারে ছাড়েরমাত্রাটি নির্ভর করবে নাবার্ড কি হারে তহবিল সংগ্রহ করে তার ওপর।

৪) সমবায় ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক দ্বারা চালু বা সক্রিয়কিষাণ ক্রেডিট কার্ডগুলিকে রুপে / এটিএম ক্রেটিড কার্ডে রূপান্তরের বিষয়টি নাবার্ড সমন্বয় সাধন করবে।

PG /NS/…