Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বাদশ প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন প্রধানমন্ত্রীর


জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনীর দ্বাদশ প্রতিষ্ঠা দিবসেবাহিনীর সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :

“জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বাদশ বর্ষ পূর্তিউপলক্ষে বাহিনীর সকল সদস্যকে আমার অভিনন্দন। বিপর্যয় মোকাবিলা, ত্রাণ ও উদ্ধারেরকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।

কাজের পদ্ধতি, প্রক্রিয়া এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেজাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এক সঠিক পদক্ষেপই গ্রহণ করেছে। কারণ, এর মধ্য দিয়েজীবন ও সম্পত্তিহানির ঘটনা বিশেষভাবে হ্রাস পাবে”।

PG/SKD/SB…