Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওড়িশা ও পুদুচ্চেরির তপশিলি জাতি সম্পর্কিত সাংবিধানিক আদেশের সংশোধন প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


ওড়িশার তপশিলিজাতিগুলির তালিকা সংশোধনের লক্ষ্যে সাংবিধানিক আদেশ (তপশিলি জাতি সম্পর্কিত), ১৯৫০সংশোধনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সাংবিধানিকআদেশ (পণ্ডিচেরির তপশিলিজাতি সম্পর্কিত), ১৯৬৪-র সংশোধন প্রস্তাবও একইসঙ্গে অনুমোদিত হল আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। দ্বিতীয় সংশোধনটিরলক্ষ্য হল পুদুচ্চেরির তপশিলি জাতি সম্পর্কিত আদেশটিতে পণ্ডিচেরির পরিবর্তেপুদুচ্চেরি নামটির অন্তর্ভুক্তি। এই পরিবর্তন ও সংশোধন কার্যকর করার লক্ষ্যেসংসদের অধিবেশনে প্রস্তাবিত বিলটি পেশ করা হবে।

PG/SKD/DM/